ডেস্ক নিউজ
প্রকাশিত: ০২/০৮/২০২৪ ৮:০৬ এএম

সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, রাষ্ট্রীয় যেকোনো সংকটে শৃঙ্খলা ফেরাতে সেনাবাহিনীকে মাঠে নামানো হয়। জনগণের মুখোমুখি হয়ে নয়, বরং সবাইকে সাথে নিয়েই সংকট আর দুর্যোগ মোকাবিলা করছে এই বাহিনী। সেই সুনাম আর ধারাবাহিকতা ধরে রাখার প্রত্যয় জানালেন সেনাপ্রধান।

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ১৬ জুলাই থেকে উত্তাল হয়ে ওঠে রাজধানী ঢাকাসহ সারা দেশ। দ্রুত অবনতি হতে থাকে পরিস্থিতির। এরপর ১৮, ১৯ ও ২০ জুলাই দেখা দেয় চরম বিশৃঙ্খলা।

ঢাকার বাড্ডা, রামপুরা, বনানী, মোহাম্মদপুর ও যাত্রাবাড়ী এলাকায় চলে সহিংসতার তাণ্ডব। হামলা-ভাঙচুর করা হয় সরকারি বিভিন্ন স্থাপনায়। পুলিশের গাড়িসহ অনেক যানবাহনে দেওয়া হয় আগুন।

এই নৈরাজ্যকর পরিস্থিতিতে জনমনে স্বস্তি ফেরাতে ১৯ জুলাই মধ্যরাত থেকে সারা দেশে জারি করা হয় কারফিউ। মাঠে নামে সেনাবাহিনী।

মানুষের নিরাপত্তা নিশ্চিত করাই বাহিনীর লক্ষ্য বলে জানান সেনাপ্রধান। তিনি বলেন, ‘জনগণ, মিডিয়া, নিরাপত্তাহিনী-সবাই মিলে আমরা দেশটাকে আবার সুন্দর-স্বাভাবিক জায়গায় নিয়ে যেতে চাই। সেই লক্ষ্যেই আমরা কাজ করছি। আমরা সবাই এক থাকলে ইনশাল্লাহ আগের জায়গায় ফিরে যেতে পারব।’

গুরুত্বপূর্ণ পয়েন্টে সেনা টহল আর নজরদারির কারণে ফেরে শৃঙ্খলা। সহিংসতার নতুন কোনো ঘটনা থেকেও রক্ষা পায় মানুষ। দুর্যোগসহ যেকোনো জরুরি পরিস্থিতিতে বরাবরের মতোই সবার সহায়তায় পাশে থাকার অঙ্গীকার সেনাবাহিনীর।

পাঠকের মতামত

গুতেরেসের সঙ্গে তারেক রহমানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে জোর

জাতিসংঘে বাংলাদেশের অগ্রাধিকার ইস্যু, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, জলবায়ু পরিবর্তনের অভিঘাত এবং বৈশ্বিক শান্তি ও ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...