প্রকাশিত: ৩০/০৩/২০১৯ ৭:৫০ এএম

শাহীন মাহমুদ রাসেল
কক্সবাজার সদর উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপের ভোটগ্রহণ রোববার অনুষ্ঠিত হবে। নির্বাচনের চতুর্থধাপের ভোটের প্রচার শুক্রবার (২৯ মার্চ) মধ্যরাত ১২টায় শেষ হচ্ছে। এ সময়ের পর আর কোনো প্রচার না চালানোর নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

উপজেলা পরিষদ নির্বাচন আইন অনুযায়ী, ভোটগ্রহণ শুরুর ৩২ ঘণ্টা আগে নির্বাচনী প্রচার বন্ধ করতে হয়। ভোটগ্রহণ শুরু হবে ৩১ মার্চ (রোববার) সকাল ৮টায়। সে অনুযায়ী, প্রচার বন্ধ করার নির্দেশনা দিয়েছে ইসি।

৩১ মার্চ সদরের ভোটগ্রহণ হবে ১০৮টি ভোটকেন্দ্রে। সদর উপজেলায় মোট ২ লাখ ৫৩ হাজার ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন।

নির্বাচনী এলাকাগুলোতে চলছে শেষ মুহূর্তের প্রচার-প্রচারণা। শহর থেকে উপজেলার নির্বাচনী কার্যালয়গুলোতে পৌঁছে দেওয়া হচ্ছে নির্বাচনী সরঞ্জাম। আগামীকাল কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে যাবে ব্যালট বাক্স, ব্যালট পেপারসহ নির্বাচনী সরঞ্জাম।

সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। রোববার সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে নির্বাচনী এলাকায়।

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

টেকনাফেে একরামুল হত্যা,হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ২৭ সেপ্টেম্বর

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে কথিত ‘বন্দুকযুদ্ধের’ নাটক সাজিয়ে বহুল আলোচিত কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় ...