নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫/০৬/২০২৫ ৮:২৯ এএম

উখিয়ার রাজাপালং পালং গার্ডেন সংলগ্ন এলাকায় সিএনজির ধাক্কায় আহত হয়ে শেষ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন মিজানুর রহমান (২৬)।

মঙ্গলবার(২৪ জুন) বিকাল সাড়ে পাঁচটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

মিজানুর রহমান রাজাপালং ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের কাজী পাড়া এলাকার বাসিন্দা এবং কাজী জামাল উদ্দিনের ছেলে।

সূত্র জানায়, গত মঙ্গলবার (১৭ জুন) রাত আনুমানিক নয়টার দিকে পালং গার্ডেন কমিউনিটি সেন্টারের সামনে সড়ক পারাপারের সময় একটি দ্রুতগতির সিএনজি তাকে ধাক্কা দেয়। এতে তিনি মারাত্মকভাবে আহত হন, বিশেষ করে তার মাথায় গুরুতর আঘাত লাগে।

তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দীর্ঘ সময় চিকিৎসাধীন থাকার পর ১৮ জুন বিকাল সাড়ে ৫টার দিকে সেখানে তিনি মৃত্যুবরণ করেন।

নিহত মিজানুর রহমান একটি এনজিও তে কর্মরত ছিলেন বলে প্রাথমিকভাবে জানা যায়।

পাঠকের মতামত

১২ কারাগারে জায়গা নেই, ধারণক্ষমতার আড়াই গুণ বন্দিকক্সবাজার কারাগারে ঠাঁই নেই, ৮৩০ আসনের বিপরীতে বন্দি ২,৮৮৫

চট্টগ্রাম বিভাগের ১২টি কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণের বেশি বন্দি থাকায় চরম চাপের মধ্যে রয়েছে কারা কর্তৃপক্ষ। ...

কুরআন হিফজে সাফল্য: টেকনাফে ৩ শিক্ষার্থী পেল সম্মাননা

কক্সবাজারের টেকনাফে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ‘তানযিমুল আফনান টেকনাফ’-এর উদ্যোগে হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের সমাবর্তন ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

উখিয়ায় চট্টগ্রামের বিভাগীয় কমিশনারসীমান্তে পাচার ঠেকাতে কঠোর মনিটরিংয়ের নির্দেশ

কক্সবাজার সীমান্তে সার, সিমেন্ট, ভোজ্যতেলসহ নির্মাণসামগ্রী পাচার রোধে কঠোর মনিটরিংয়ের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ...