প্রকাশিত: ১৯/০৮/২০১৭ ৯:৫৫ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ২:৫২ পিএম

গিয়াস উদ্দিন ভুলু, টেকনাফ ;;
মাদক পাচারকারী ও বিভিন্ন অপরাধ জগতের সন্ত্রাসীদের দমন এবং প্রতিরোধ করতে বিভিন্ন পেশাজীবি, সামাজিক, রাজনৈতিক ও স্থানীয় জনপ্রতিনিধিরা সহযোগীতা করুন। অপরাধ করে কেউ রেহাই পাবেনা। জনগনই সকল ক্ষমতার উৎস্য। ১৯ আগষ্ট শনিবার বিকাল ৪ টায় টেকনাফ মডেল থানা সম্মেলন কক্ষে ওপেন হাউস ডে অনুষ্ঠানে উপরোক্ত কথাগুলো বলেন জেলা পুলিশ সুপার ড. একেএম ইকবাল হোসেন চৌধুরী। এছাড়াও তিনি জনগণের সাথে ভাল আচরন করতেও পুলিশ সদস্যদের কঠোর নির্দেশ প্রদান করেন। তার পাশাপাশি জেলা পুলিশ সুপার মাদক পাচার প্রতিরোধ ও রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে কঠোর ভুমিকা হাতে নিয়েছে। সেই ধারাবাহিকতায় প্রতিমাসে টেকনাফের সাধারন মানুষসহ জনপ্রতিনিধি, সুুশীল সমাজ, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্ধকে সাথে নিয়ে ওপেন হাউজ ডে করে মতবিনিময় সভা অব্যাহত রয়েছে।
তাছাড়া আগামী পুঁজা উৎসবে আইন শৃংখলা রক্ষার্থে পুলিশকে সার্বক্ষনিক সতর্কাবস্থায় থেকে প্রয়োজনীয় সহযোগীতা করতে টেকনাফ ওসিকে নির্দেশ দেওয়া হয়েছে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মাইন উদ্দীন খাঁনের সভাপতিত্বে অনুষ্ঠিত ওপেন হাউজ ডে অনুষ্ঠানে বিশেষ অতিথি সহকারী পুলিশ সুপার (উখিয়া সার্কেল) চাইলাউ চাকমা। এসময় উপস্থিত ছিলেন টেকনাফ মডেল থানার ওসি (তদন্ত) শেখ আশরাফুজ্জামান। সভায় বক্তব্য রাখেন, উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি আলহাজ্ব নুরুল হুদা, হোয়াইক্যং ইউনিয়ন যুবলীগের আহবায়ক ফরিদুল আলম জুয়েল, সাংবাদিক আবুল কালাম, কায়সার পারভেজ চৌধুরী, গিয়াস উদ্দিন ভুলু, উপজেলা পুঁজা উদযাপন কমিটির সভাপতি শিব পদ ভট্টাচার্য ও রঞ্জিত কুমার শীল প্রমুখ।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...
Single Page Footer