প্রকাশিত: ২২/০২/২০১৯ ৩:৩৬ পিএম
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি

নিউজ ডেস্ক::
চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যুর ঘটনায় শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ভাষা আর্কাইভের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, চকবাজারে আগুন লাগার সঙ্গে-সঙ্গে ফায়ার সার্ভিস উদ্ধার কাজ শুরু করে। যারা আহত হয়েছেন তাদের তাড়াতাড়ি সুচিকিৎসার উদ্যোগ নেয়া হয়েছে। পাশাপাশি যারা নিহত হয়েছেন সেই সব পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানাচ্ছি।

পরে ভাষা আন্দোলনে জাতির জনকের ভূমিকার কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, এ আন্দোলনে বঙ্গবন্ধুর ভূমিকার কথা সেসময়ের গোয়েন্দা প্রতিবেদন থেকেই জানা যায়।

ভাষা আন্দোলনে বঙ্গবন্ধুর ভূমিকা নিয়ে বদরুদ্দীন উমরের একটি লেখার সমালোচনা করে তিনি বলেন, তৎকালীন গোয়েন্দা প্রতিবেদন থেকেই স্পষ্ট এ আন্দোলনে বঙ্গবন্ধুর ভূমিকা।

মাতৃভাষার প্রতি সম্মান জানিয়ে আদালতের রায় বাংলায় লেখার অনুরোধ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ইংরেজিতে লিখলেও তা যেন বাংলায় প্রকাশ করা হয়। এতে করে বিচারপ্রার্থীরা রায়টি পরে বুঝতে পারবে।

মাতৃভাষার প্রতি সম্মান আর বিচারপ্রার্থীদের বোঝার সুবিধায় আদালতের রায় বাংলায় লেখার অনুরোধ জানান শেখ হাসিনা। দেশের সব ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের ভাষা সংরক্ষণে সরকারের উদ্যোগ তুলে ধরেন তিনি।

অনুষ্ঠানের মূল প্রবন্ধে ভারতের ভাষাবিজ্ঞানী গণেশ দেবি বলেন, ভাষার বৈচিত্র একটি দেশকে উন্নত ও সমৃদ্ধ করে গড়ে তোলে, তাই সকল জাতিগোষ্ঠীর ভাষা সংরক্ষণ করতে হবে।

উল্লেখ্য, বাংলার পাশাপাশি বিশ্বের বিভিন্ন ভাষা নিয়ে গবেষণার জন্য ২০০১ সালে যাত্রা শুরু করে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট। একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বর্ণাঢ্য আয়োজন করা হয় প্রতি বছরই। এবারো দু’দিনের অনুষ্ঠানমালার আয়োজন করে ইনস্টিটিউটটি।

পাঠকের মতামত

গুতেরেসের সঙ্গে তারেক রহমানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে জোর

জাতিসংঘে বাংলাদেশের অগ্রাধিকার ইস্যু, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, জলবায়ু পরিবর্তনের অভিঘাত এবং বৈশ্বিক শান্তি ও ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...