প্রকাশিত: ২৭/০২/২০২০ ১২:৫৫ এএম

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং প্রাণঘাতী করোনাভাইরাস প্রাদুর্ভাব মোকাবিলায় সংহতি প্রকাশ ও সহযোগিতার প্রস্তাব দিয়ে তার কাছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার লেখা চিঠির প্রশংসা করেছেন।

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে লেখা এক বার্তায় চীনের প্রেসিডেন্ট বলেন, ‘প্রধানমন্ত্রী আপনার সহানুভূতি এবং সহায়তার প্রস্তাব-সম্বলিত চিঠিটি এক অস্বাভাবিক মুহূর্তে এসেছে, যখন চীন করোনাভাইরাসের মহামারির বিরুদ্ধে লড়াই করছে।’

চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জিনপিং বলেন, ‘চীনের কমিউনিস্ট পার্টি, চীন সরকার ও চীনের জনগণের পক্ষে আমি চীনের প্রতি আপনার চিঠিতে যথাযথভাবে প্রতিফলিত বাংলাদেশের সরকার এবং জনগণের বন্ধুত্বপূর্ণ অনুভূতির জন্য আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীনে করোনা ভাইরাসে প্রাণহানিতে গভীর শোক প্রকাশ করে গত ১৩ ফেব্রুয়ারি চীনের প্রেসিডেন্টকে একটি পত্র পাঠান এবং এই সংকট কাটিয়ে উঠতে যে কোন ধরনের সহায়তা প্রদানে বাংলাদেশের আগ্রহ প্রকাশ করেন।

প্রধানমন্ত্রী পত্রে চীনা প্রেসিডেন্টকে বলেন, ‘আপনার বলিষ্ঠ নেতৃত্বাধীন চীন সরকার এই পরিস্থিতি মোকাবেলায় সক্ষম হবে এবং সর্বোচ্চ সক্ষমতায় প্রয়োগে ভাইরাসের বিস্তার ঘটা বন্ধ হবে এবং নিয়ন্ত্রণ আসবে।’

শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশ সরকার এই দুরবস্থা লাঘবে যে কোন সহায়তা প্রদানে প্রস্তুত রয়েছে। চীনের প্রেসিডেন্ট বলেন, করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার পর থেকে সমগ্র জাতি সম্মিলিত প্রচেষ্টা চালাচ্ছে এবং প্রতিরোধ ও নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে সর্বোচ্চ কার্যকর ব্যবস্থা নেয়া হয়েছে।’

তিনি কঠোর প্রচেষ্টায় ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে উল্লেখযোগ্য অগ্রগতি হওয়ায় ধন্যবাদ জানিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং ভাইরাস নির্মূলে পূর্ণ আশাবাদ ব্যক্ত করেন।

জিনপিং বলেন, ‘চীনকে এ বছরের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন লক্ষ্যমাত্রা পূরণে তীব্র লড়াই চালিয়ে যেতে হবে।’

তিনি বলেন, ‘চীনের ভয়াবহ মহামারী মোকাবেলায় জোর প্রচেষ্টা চালানো মানে শুধুমাত্র চীনা জনগণের জীবন ও স্বাস্থ্য রক্ষা এবং নিরাপত্তা বিধানই নয়, অধিকন্তু বৈশ্বিক জনস্বাস্থ্যের জন্য চলমান এই ভয়াবহ হুমকি রোধেও অবদান রাখা।’

চীনা প্রেসিডেন্ট বলেন, ‘আমরা চীনবাসী ‘মুজিব বর্ষ’ উদযাপনে অংশ নিতে ইচ্ছুক এবং আপনাদের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করছি।’

পাঠকের মতামত

টেকনাফের একরামুলকে সরাসরি গুলি করেন কারা, জানালেন চিফ প্রসিকিউটর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, কক্সবাজারের টেকনাফে কাউন্সিলর একরামুল হক হত্যাকাণ্ডে ...

ইউপি চেয়ারম্যান প্রার্থী বাছাই করবেন থানা-উপজেলা নেতারা

স্থানীয় সরকার নির্বাচনে দলের প্রতিটি স্তরে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশনা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী ...

সব বাধা পেরিয়ে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী

দেশকে প্রযুক্তিনির্ভর ও স্বনির্ভর রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সেমিকন্ডাক্টর শিল্পকে জাতীয় অগ্রাধিকার খাত হিসেবে বিবেচনা ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানের সহযোগিতা চাইল বাংলাদেশ

মিয়ানমারে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট ...

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...
Single Page Footer