প্রকাশিত: ৩১/১২/২০১৮ ১:৩২ পিএম

ডেস্ক রিপোর্ট::
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী ও তাঁর দল বাংলাদেশের জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী।

সোমবার (৩১ ডিসেম্বর) সকালে প্রধানমন্ত্রীর প্রেস-উইং থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

জানা গেছে, টেলিফোন আলাপে দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে দুই নেতা বেশ কিছু সময় কথা বলেন। আগামীতে বাংলাদেশ সরকারের সঙ্গে ভারত আরও নিবিড়ভাবে কাজ করবে, দুই দেশের বন্ধুত্ব আরও উন্নত হবে বলে দুই নেতা আশা প্রকাশ করেন।

প্রসঙ্গত, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট ২৮৭, ঐক্যফ্রন্ট ও বিএনপি জোট ৭, ও অন্যান্যরা ৫টি আসনে জয়লাভ করেছেন।

পাঠকের মতামত

ছাত্রনেতৃত্ব থেকে জনসেবার প্রত্যয়ে চেয়ারম্যান প্রার্থী জিশান

কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের মানুষের কাছে পরিচিত মুখ মাওলানা মুহাম্মদ রিদুয়ানুল হক জিসান। ছাত্রজীবন ...

মালয়েশিয়ার ইউএনএইচসিআরের সম্পৃক্ততা ছাড়াই রোহিঙ্গা প্রত্যাবাসন

চলমান সংঘাতের মধ্যেই মালয়েশিয়া দেশটিতে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের মিয়ানমারে ফেরত পাঠানোর পরিকল্পনা এগিয়ে নিচ্ছে। ...
Single Page Footer