প্রকাশিত: ২৪/১২/২০১৭ ৭:৫০ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৯:০৪ এএম

ডেস্ক রিপোর্ট ::
মিয়ানমার থেকে পালিয়ে সীমান্তের শূন্যরেখায় আশ্রয় নেয়া সব রোহিঙ্গাকে আগামী এক সপ্তাহের মধ্যে সরিয়ে নেয়া হবে বলে জানিয়েছেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেন।

রোববার বিকেলে কক্সবাজার শহরে সীমান্ত ব্যাংকের অষ্টম শাখা উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

বিজিবি প্রধান বলেন, সীমান্তের শূন্যরেখার নাইক্ষ্যংছড়ির কয়েকটি পয়েন্টে এখনো কিছু রোহিঙ্গা আশ্রয় নিয়ে অবস্থান করছেন। তা সংখ্যায় খুবই কম। এসব রোহিঙ্গার মাঝে ছড়িয়ে পড়া সংক্রামক রোগ ডিপথেরিয়ার প্রকোপ কমলে আগামী এক সপ্তাহের মধ্যে সরিয়ে নেয়া নেয়া হবে।

তিনি আরও বলেন, সীমান্ত ব্যাংকের অধীনে ‘সীমান্ত পর্যটন’ বিষয়ে একটি প্রকল্প রয়েছে। এ প্রকল্পের অধীনে কক্সবাজারে পর্যটনের পাশাপাশি সীমান্ত পর্যটনের সম্ভবনা প্রসারে নিয়ে কাজ করছে বিজিবি।

উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মুখলেছুর রহমান ছাড়াও বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তা, ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা, ব্যবসায়ীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

রোববার রাতেই বিজিবি মহাপরিচালক টেকনাফে সীমান্ত ব্যাংকের নবম শাখা উদ্বোধন করবেন। সুত্র : চ্যানেল আই

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...
Single Page Footer