প্রকাশিত: ১২/০১/২০১৯ ৭:৪১ এএম

বার্তা পরিবেশক ::
উখিয়ার তরুণদের সহযোগিতা ও কিছু বড় মনের মানুষের সাহায়তায় অসহায় শীতার্ত ৫০ পরিবার পেলো শীতবস্ত্র ও শীতের ক্রীম (পেট্রলিয়াম জেলি)। আজ শুক্রবার (১১ জানুয়ারী) সকাল ১০টায় উপজেলার রাজাপালং ইউনিয়নের ৩নং ওয়ার্ডের দুছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। তরুণ সংবাদকর্মী এম. সালাহ উদ্দিন আকাশের উদ্যোগে এ শীতবস্ত্র কর্মসূচি অনুষ্ঠিত হয় বলে জানা গেছে। তিনি ৬ জানুয়ারী সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে একটি ইভেন্ট খুঁলে তরুণ ও সামর্থ্যবাদের অসহায় শীতার্তদের পাশে দাঁড়ানোর আহবান জানালে তার ডাকে সাড়া দিয়ে তরুণ আব্দুল্লাহ আল মামুন, নাঈমুল ইসলাম, আমিনুল ইসলাম শীতবস্ত্র বিতরণ কর্মসূচির জন্য প্রচারণা চালালে কিছু সামর্থ্যবান ও তাদের নিজস্ব অর্থ সাহায়তায় এ কর্মসূচি বাস্তবায়ন হয়। শীতার্ত বদি আলম বলেন, “এ শীতের সময় শীত কাপড় ও শীতের ক্রিম পেয়ে বেশ খুশি লাগছে, শীতটা এবার ভালো কাটবে। আমাদের পাশে দাঁড়ানো মানুষগুলোর জন্য দোয়া ও কৃতজ্ঞতা রইল।” শীতার্ত ছকিনা খাতুন বলেন, “আজ তরুণরা যে আমাদের পাশে এসে দাঁড়িয়েছে তা খুব আনন্দের। তাদের জীবনের সমৃদ্ধি কামনা করছি, আল্লাহ্ তাদের মঙ্গল করুক।” সংবাদকর্মী এম. সালাহ উদ্দিন আকাশ বলেন, “আজ অর্থ ও সহযোগীতা দিয়ে যারা অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাচ্ছি। তরুণদের নিয়ে একটি স্বেচ্চাসেবী সংগঠন গড়ে তুলতে চাই, এই সংগঠনের সদস্যরা অসহায় মানুষের অধিকার আদায় ও সমাজ উন্নয়নে ভূমিকা রাখবে। শীতবস্ত্র বিতরণ কর্মসূচিটি সংগঠনের ভবিষৎ কর্মসূচির একটি নমুনা। সংগঠনটি গঠনে সকলের সহযোগীতা কামনা করছি।” বিতরণের সময় উদ্যোক্তা এম. সালাহ উদ্দিন আকাশের সাথে আরো উপস্থিত ছিলেন, দুছড়ি পশ্চিমকূল জামে মসজিদের খতিব সেলিম উল্লাহ জাহাঙ্গীর, চেংখোলা মসজিদের খতিব কামাল উদ্দিন, দক্ষিণ দুছড়ি জামে মসজিদের খতিব জাফর আলম, মামুন, শাহাব উদ্দিন প্রমুখ।

পাঠকের মতামত

মাতারবাড়ি আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান!

প্রধানমন্ত্রী তারেক রহমানের কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ি আল্ট্রা সুপার ক্রিটিক্যাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনের সম্ভাবনা রয়েছে। ...

কক্সবাজারে ঝুঁকিপূর্ণ প্যারাসেলিং বন্ধে সরকারকে লিগ্যাল নোটিশ

কক্সবাজার সমুদ্র সৈকতে পরিচালিত প্রাণঘাতী, ঝুঁকিপূর্ণ ও অনিরাপদ প্যারাসেলিং কার্যক্রম অবিলম্বে বন্ধ, সংশ্লিষ্ট অপারেটরদের বিরুদ্ধে ...

ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন না হলে সাংগঠনিক সংকটের আশঙ্কাছাত্রদল ও বিএনপির ত্যাগীদের মূল্যায়নের আহ্বান সাবেক ছাত্রনেতা রাসেল মাহমুদের

কক্সবাজারের উখিয়া কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও হলদিয়া দক্ষিণ ছাত্রদলের সাবেক সভাপতি রাসেল মাহমুদ বাংলাদেশ ...

উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুর চিকিৎসায় অবহেলার অভিযোগ!

 উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালট্যান্ট (শিশু) ডা. মিথিলা কানুনগোর বিরুদ্ধে চিকিৎসায় অবহেলা, অসদাচরণ এবং ...

উখিয়ায় মন্দিরে হামলা: দুই পক্ষের ভিন্ন দাবি, তদন্তে জমি বিরোধের ইঙ্গিত

কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের চেনছড়ি এলাকায় বৌদ্ধ মন্দিরে হামলা, বুদ্ধমূর্তি ভাঙচুর এবং সংখ্যালঘু পরিবারের ...

উখিয়ায় বর্জ্য থেকে হবে সার ও বিদ্যুৎ, নির্মিত হচ্ছে আধুনিক সমন্বিত প্ল্যান্ট

কক্সবাজারের উখিয়া উপজেলার দীর্ঘদিনের বর্জ্য ব্যবস্থাপনা সমস্যা সমাধানে সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা (ইন্টিগ্রেটেড ওয়েস্ট ম্যানেজমেন্ট) প্ল্যান্ট ...
Single Page Footer