প্রকাশিত: ২৯/০৩/২০১৮ ৭:০৯ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:৫১ এএম

উখিয়া নিউজ ডটকম::
মাদকের বিরদ্ধে অ্যাকশনের যাবে র‌্যাব বলে জানিয়ে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এর মহাপরিচালক বেনজীর আহমেদ বলেছেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সব ইউনিটের সমন্বিত উদ্যোগে শিগগিরই মাদক নির্মূল অভিযান শুরু হবে।’

বৃহস্পতিবার (২৯ মার্চ) দুপুরে র‍্যাব-৪ এর কার্যালয়ে ‘স্বাধিকার স্বাধীনতা ও স্বপ্নগাথা ‘শিরোনামে একটি শিল্পকর্ম উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মাদকের বিরুদ্ধে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বেনজীর আহমেদ বলেন, ‘প্রতি বছরই র‍্যাব কোটি কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করছে এবং মাদক ব্যবসায়ীদের গ্রেফতারও করছে। ইতিমধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি তালিকা দেয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সব ইউনিটকে সমন্বয় করে সে তালিকা ধরে খুব শিগগিরই অভিযান চালু হবে।’

‘স্বাধিকার স্বাধীনতা ও স্বপ্নগাথা’ শিল্পকর্মটিতে ৪৭ এর দেশ ভাগের পর থেকে আজকের বাংলাদেশ হয়ে ওঠার চিত্র ফুটিয়ে তোলা হয়েছে। এটি মূলত টেরাকোটা চিত্র। এর দৈর্ঘ্য ১৮ ফুট ও প্রস্থ ৫ ফুট। এটি তৈরি করেছেন চিত্রশিল্পী শরীফুল ইসলাম সবুজ।

পাঠকের মতামত

রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানের সহযোগিতা চাইল বাংলাদেশ

মিয়ানমারে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট ...

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...

মিয়ানমারের নতুন বাস্তবতায় রোহিঙ্গা প্রত্যাবাসনে মধ্যস্থতা করবে চীন

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি ...
Single Page Footer