প্রকাশিত: ২৯/১০/২০২০ ১২:৩২ পিএম

মহামারি করোনা পরিস্থিতিতে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি নতুন করে ফের ১৪ দিন বাড়ানো হয়েছে। কয়েক দফায় সেই ছুটির মেয়াদ বাড়িয়ে ১৪ নভেম্বর পর্যন্ত করা হয়েছে।

বিশ্বব্যাপী চলমান মহামারি কোভিড- ১৯ এর পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার দুপুর ১২টায় শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটিসংক্রান্ত ভার্চুয়াল প্রেস ব্রিফিংএ এ ঘোষণা দেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শিক্ষামন্ত্রী বলেন, ‘আগামী ১৪ নভেম্বর পর্যন্ত সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। এ সময়ের মধ্যে বিভিন্ন বিষয় বিবেচনা করা হবে। চেষ্টা করছি খুব সীমিত আকারে হলেও শিক্ষাপ্রতিষ্ঠান খোলা যায় কিনা।’

‘তবে সবকিছু নির্ভর করছে করোনা পরিস্থিতির উপর’ বলেও জানান তিনি।

করোনার প্রাদুর্ভাব শুরুর পর গত ১৭ মার্চ থেকে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত দেশের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। আরো এক দফায় ছুটি বাড়ানো হলো। ফলে চলতি বছর বা শীত মৌসুমে শিক্ষাপ্রতিষ্ঠান না খোলার সম্ভাবনা আরো জোরালো হল।

জানা গেছে, সংবাদ সম্মেলনের আগে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বৈঠকে বসে ছুটি বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত নেন। ওই বৈঠকের পর সংবাদ সম্মেলনে হাজির হন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

প্রসঙ্গত, করোনার কারণে এরই মধ্যে চলতি বছরের প্রাথমিকের সমাপনী, জেএসসি-জেডিসি, এইচএসসি পরীক্ষা বাতিল করা হয়েছে। একইসঙ্গে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষাও বাতিল করা হয়েছে।

পাঠকের মতামত

রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানের সহযোগিতা চাইল বাংলাদেশ

মিয়ানমারে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট ...

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...

মিয়ানমারের নতুন বাস্তবতায় রোহিঙ্গা প্রত্যাবাসনে মধ্যস্থতা করবে চীন

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি ...
Single Page Footer