প্রকাশিত: ১৪/০৯/২০২১ ৯:৩৬ এএম

দেশে করোনা মহামারির কারণে প্রায় দেড় বছর বন্ধ থাকার পর ১২ সেপ্টেম্বর খুলেছে দেশের শিক্ষাপ্রতিষ্ঠান। কিন্তু বন্ধ থাকা অবস্থায় দেশের অনেক স্কুলের ব্যবস্থাপনা কমিটির মেয়াদোত্তীর্ণ হয়ে যায়। স্বাস্থ্যবিধির কথা বিবেচনা করে এতদিন কমিটি গঠন ও নির্বাচন বন্ধ রাখা হয়। অবশেষে স্থগিত থাকা এসব কমিটি গঠন ও নির্বাচন করার অনুমতি দিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড।

শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের (প্রিজাইডিং অফিসার বা রিটার্নিং কর্মকর্তা) রোববার চিঠি পাঠিয়েছে।

শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদ স্বাক্ষরিত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পাঠানো চিঠিতে জানানো হয়, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে গত বছরের ১৭ মার্চ থেকে কোভিড-১৯ মহামারির কারণে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করায় বোর্ডের আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠানে নির্বাচন কার্যক্রম বন্ধ করা হয়েছিল। বর্তমানে শিক্ষা প্রতিষ্ঠানগুলো চালু হওয়ায় গভর্নিং বডি এবং ম্যানেজিং কমিটি গঠন করার জন্য অনুরোধ করা হলো।

চিঠির অনুলিপি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের মহাপরিচালক, সব জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা শিক্ষা কর্মকর্তাকে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, করোনা মহামারির কারণে গত বছরের ১৭ মার্চ বন্ধ হয়ে যায় দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান। একই সঙ্গে পরিচালনা কমিটি গঠনও বন্ধ ছিল। এই সময় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অ্যাডহক কমিটি দিয়ে পরিচালিত হচ্ছিল। এমনকি শিক্ষা কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তাদের স্বাক্ষরে এমপিওভুক্ত প্রতিষ্ঠানগুলোর বেতন-ভাতা চালু রাখা হয়েছে। আবার অনেক শিক্ষা প্রতিষ্ঠানে অ্যাডহক কমিটিও নেই মাসের পর মাস। দীর্ঘ দিন অ্যাডহক কমিটি অনুমোদন না পাওয়ায় প্রতিষ্ঠানগুলো পরিচালিত হচ্ছিল যেনতেনভাবে।

পাঠকের মতামত

‘বিএনপির অতীতের সাফল্য রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন উদ্যোগের অনুপ্রেরণা’

রোহিঙ্গা সংকট সমাধানে নতুন করে কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে সরকার। মিয়ানমার থেকে বাস্তুচ্যুত বিপুলসংখ্যক রোহিঙ্গাকে অতীতে ...

অপারেশন ক্লিন হার্টের মতো বিশেষ অভিযান চালানোর পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

বর্তমান সরকারের ‘অপারেশন ক্লিন হার্ট’-এর মতো কোনো বিশেষ অভিযান পরিচালনার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে কানাডার সহযোগিতা চান প্রধানমন্ত্রী

বাংলাদেশ ও কানাডার দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ এবং কৌশলগত অংশীদারত্বের নতুন সম্ভাবনা নিয়ে ...

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ থেকে রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ...

স্বরাষ্ট্রমন্ত্রীরোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ি এলাকায় দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ি এলাকায় অপহরণসহ বিভিন্ন অপরাধ ঠেকাতে দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ...