প্রকাশিত: ২৪/০১/২০১৯ ৮:০৮ এএম

নারী দিয়ে কলেজ শিক্ষককে ফাঁসাতে গিয়ে রাজশাহীর এক সহকারী উপপরিদর্শকসহ (এএসআই) দুই পুলিশ সদস্য ফেঁসে গেছেন। এ ঘটনায় অভিযুক্ত ওই দুই পুলিশের রিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে।

গত মঙ্গলবার রাত ৮টার দিকে ভুক্তভোগী শিক্ষক আশরাফুল আলম রাজশাহী শহরের শিরোইল এলাকায় হাঁটতে বের হলে এ ঘটনা ঘটে। শিক্ষক আশরাফুল জেলার বাগমারা উপজেলার ভবানীগঞ্জ সরকারি কলেজের শিক্ষক।

অভিযুক্তরা হলেন- নগরীর চন্দ্রিমা থানার এএসআই আবদুল মমিন ও কনস্টেবল গোলাম মোর্তজা। আবদুল মমিন বর্তমানে আরএমপির পুলিশ লাইনে প্রশিক্ষণে রয়েছেন।

ভুক্তভোগী শিক্ষক আশরাফুল আলম বলেন, ‘মঙ্গলবার রাত ৮টার দিকে আমি শিরোইল এলাকায় হাঁটতে বের হই। ওই সময় রাস্তার পাশে এক নারীকে নিয়ে দাঁড়িয়েছিলেন দুই ব্যক্তি। এ সময় আমার বিরুদ্ধে ওই নারীকে কটূক্তির অভিযোগ আনেন তারা। একপর্যায়ে তারা দুইজন নিজেদের পুলিশ পরিচয় দিয়ে আমাকে থানায় নিতে চান।’

ওই শিক্ষক আরও বলেন, ‘ছেড়ে দেওয়ার শর্তে তারা প্রথমে ২০ হাজার টাকা দাবি করেন। পরে ১২ হাজার টাকায় ছেড়ে দিতে রাজি হন। এরপর টাকা দেওয়ার নাম করে তাদের নগরীর ভদ্রা এলাকায় নিয়ে যাই। এরপর পরিচিত জনদের ডেকে তাদের আটক করি। খবর পেয়ে চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জড়িতদের শাস্তির প্রতিশ্রতি দিয়ে উদ্ধার করে নিয়ে যান।’

এ বিষয়ে জানতে অভিযুক্ত এএসআই আবদুল মমিনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তবে অভিযুক্ত কনস্টেবল গোলাম মোর্তজা দাবি করেন, ‘ঘটনা আসলে এমন কিছুই নয়। এই অভিযোগ ভিত্তিহীন।’

চন্দ্রিমা থানার ওসি হুমায়ুন কবির বলেন, ‘এএসআই মমিন থানায় কর্মরত থাকলেও পুলিশ লাইনে প্রশিক্ষণে আছেন। সেখান থেকে কেন তিনি থানা এলাকায় এসেছিলেন সেটি খতিয়ে দেখছে পুলিশ। এ ছাড়া অভিযুক্ত দুই পুলিশ সদস্যের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে। সুত্র: আমাদের সময়

পাঠকের মতামত

মাতারবাড়ি আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান!

প্রধানমন্ত্রী তারেক রহমানের কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ি আল্ট্রা সুপার ক্রিটিক্যাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনের সম্ভাবনা রয়েছে। ...

কক্সবাজারে ঝুঁকিপূর্ণ প্যারাসেলিং বন্ধে সরকারকে লিগ্যাল নোটিশ

কক্সবাজার সমুদ্র সৈকতে পরিচালিত প্রাণঘাতী, ঝুঁকিপূর্ণ ও অনিরাপদ প্যারাসেলিং কার্যক্রম অবিলম্বে বন্ধ, সংশ্লিষ্ট অপারেটরদের বিরুদ্ধে ...

ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন না হলে সাংগঠনিক সংকটের আশঙ্কাছাত্রদল ও বিএনপির ত্যাগীদের মূল্যায়নের আহ্বান সাবেক ছাত্রনেতা রাসেল মাহমুদের

কক্সবাজারের উখিয়া কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও হলদিয়া দক্ষিণ ছাত্রদলের সাবেক সভাপতি রাসেল মাহমুদ বাংলাদেশ ...

উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুর চিকিৎসায় অবহেলার অভিযোগ!

 উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালট্যান্ট (শিশু) ডা. মিথিলা কানুনগোর বিরুদ্ধে চিকিৎসায় অবহেলা, অসদাচরণ এবং ...
Single Page Footer