মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী
প্রকাশিত: ১৭/১০/২০২২ ৭:২১ পিএম

কক্সবাজার জেলা পরিষদের নির্বাচনে আনারস প্রতীক নিয়ে শাহীনুল হক মার্শাল বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

কক্সবাজার জেলা পরিষদ নির্বাচনের রিটার্নি অফিসার ও জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ স্বাক্ষরিত ফলাফল বিবরণীতে এ তথ্য জানা গেছে

প্রকাশিত ফলাফল অনুযায়ী কক্সবাজার জেলার ৯ টি ভোট কেন্দ্রে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী শাহীনুল হক মার্শাল আনারস প্রতীক নিয়ে মোট ৫৭৮ ভোট পেয়েছেন। অপরদিকে, মটর সাইকেল প্রতীক নিয়ে আওয়ামী লীগ মনোনীত মোস্তাক আহমদ চৌধুরী পেয়েছেন ৩৯৫ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী মোস্তাক আহমদ চৌধুরীর চেয়ে শাহিনুল হক মার্শাল ১৮৩ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

কেন্দ্র ভিত্তিক ফলাফল :

উখিয়া কেন্দ্র :
আনারস-৪৫ ভোট এবং মোটরসাইকেল-২১ ভোট।

কক্সবাজার সদর কেন্দ্র : আনারস-৪৭ ভোট এবং মোটরসাইকেল-৩৩ ভোট।

রামু কেন্দ্র :
আনারস ৬৩ ভোট এবং মোটরসাইকেল ৭৯ ভোট।

পেকুয়া কেন্দ্র :
আনারস-৬৫ ভোট এবং মোটরসাইকেল-২৭ ভোট।

টেকনাফ কেন্দ্র :
আনারস-৫৩ ভোট এবং মোটরসাইকেল – ৪০ ভোট।

কুতুবদিয়া কেন্দ্র :

মোটরসাইকেল-৪৩ ভোট এবং আনারস-৩৬ ভোট।

চকরিয়া কেন্দ্র :
আনারস ১৩৯ ভোট এবং মোটরসাইকেল ৫১ ভোট।

ঈদগাঁহ কেন্দ্র :
আনারস ৩৫ ভোট এবং মোটরসাইকেল ৩০ ভোট।

মহেশখালী কেন্দ্র :
আনারস ৪৬ ভোট এবং মোটরসাইকেল ৪২ ভোট।

অপরদিকে, প্রজাপতি প্রতীক নিয়ে চেয়ারম্যান পদপ্রার্থী জগদীশ বড়ুয়া পেয়েছেন ৯ ভোট এবং তালগাছ প্রতীক নিয়ে চেয়ারম্যান পদপ্রার্থী নুরুল আবছার পেয়েছেন ১ ভোট।

মোট ৯৯৪ ভোটের মধ্যে ৯ টি কেন্দ্রে ৯৮৮ ভোট কাস্ট হয়েছে। ৫ টি ভোট বাতিল হয়েছে।

পাঠকের মতামত

 

২০ টনের বেশি বর্জ্য অপসারণ, স্থায়ী সমাধানে ডাম্পিং স্টেশন চায় বিডি ক্লিন উখিয়া

দেশব্যাপী পরিচ্ছন্নতা আন্দোলনের অংশ হিসেবে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন উখিয়া টিমের উদ্যোগে ১৪তম পরিচ্ছন্নতা অভিযান ...

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...