প্রকাশিত: ১১/০৪/২০১৯ ৭:০৩ এএম

নিউজ ডেস্ক: :

শহরে ১১ টি মামলার পলাতক আসামী আমির খান (২২ ) এর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল ভোর ৫ টায় সমুদ্র সৈকতের কবিতা চত্বর থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।
নিহত আমির শহরের বিজিবি ক্যাম্পের সাবমেরিন ক্যাবল সংলগ্ন ফরেষ্ট গেইট সংলগ্ন বশরত করিম প্রকাশ ঝুনু ড্রাইভারের ছেলে। তার বিরুদ্ধে সদর থানায় ডাকাতি, অস্ত্র, হত্যা প্রচেষ্টা সহ নানা আইনে ১১ টি মামলা রয়েছে। সে সদর থানার জি.আর ১৯৯/১৭, জি.আর ৯৪২/১৭, জি.আর ৯৪৫/১৭, জি.আর ৪৫০/১৮, জি.আর ৮৮৭/১৮, জি.আর ৫৫/১৯,জি.আর ৫৬/১৯, জি.আর ৬৪/১৯, জি.আর ৬৫/১৯,জি.আর ১৭৯/১৯, জি.আর ২২৯/১৯ ও জি.আর ২৫০/১৯ নম্বর মামলার আসামী।
পুলিশ সূত্র জানায়, আমির খান শহরের চিহ্নিত সন্ত্রাসী। তবে কে বা কারা তাকে গুলি করে হত্যা করেছে তা জানা যায়নি।
কক্সবাজার সদর থানার ওসি খন্দকার ফরিদুল ইসলাম বলেন, নিহতের মৃতদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে এখনো কেউ কোন অভিযোগ করেনি। তারপরও কারা তাকে গুলি করে হত্যা করেছে সেটি খতিয়ে দেখা হচ্ছে।

পাঠকের মতামত

ভোটার হচ্ছেন রোহিঙ্গারা

মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর চেষ্টার মধ্যে তাদেরকে লাখ ...

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

টেকনাফেে একরামুল হত্যা,হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ২৭ সেপ্টেম্বর

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে কথিত ‘বন্দুকযুদ্ধের’ নাটক সাজিয়ে বহুল আলোচিত কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় ...