প্রকাশিত: ০৮/০৩/২০১৮ ৮:১০ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:৪১ এএম

উখিয়া নিউজ রিপোর্ট::
মিয়ানমার সেনাবাহিনী রোহিঙ্গা নিধন শুরু করলে তারা দু’জনই জীবন বাঁচাতে পালিয়ে আসেন বাংলাদেশে। অাশ্রয় নেন রোহিঙ্গা শরণার্থী শিবিরে। এর আগে রাখাইন রাজ্যে তারা নাগরিকত্ব না পেলেও দিন পার হচ্ছিল ভালোভাবেই। হঠাৎ করেই রোহিঙ্গা নিধনের জেরে একে অপরকে হারিয়ে ফেলেন। জানা যায়, প্রায় দুই বছর ধরে চুটিয়ে প্রেম করার পর বিয়ের সিদ্ধান্তও নিয়েছিলেন তারা।

এরপর যখন প্রেমিক মুহাম্মদ জোবায়ের ভেবেছিলেন, তার প্রেমিকাকে হয়তো আর কোনোদিনই খুঁজে পাবেন না। প্রেমিকা নূর বেগমও সেরকম ধারণাই করেছিলেন। তবে শরণার্থী শিবিরে তারা একে অপরকে খুঁজে পান। আবারো চলতে থাকে তাদের দু’জনের প্রেম। শরণার্থী জীবনেও তাই সিদ্ধান্ত নেন ঘর বাঁধার। সীমানা পেরিয়ে ক্যাম্পে এসেই ঘর বাঁধার সিদ্ধান্ত নিয়েছেন এই রোহিঙ্গা জুটি। প্রতিবেশি রোহিঙ্গাদের সহায়তায় করা হয় বিয়ের আয়োজন। ধুমধাম করে না পারলেও অল্পবিস্তর আয়োজন ছিল সেখানে। সাদামাটা পোশাকে আসতে দেখা যায় বরকে। তবে তা নিয়ে আক্ষেপ নেই তাদের।বিবিসির সৌজন্যে

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...
Single Page Footer