প্রকাশিত: ০১/০৩/২০২০ ১১:২৩ এএম , আপডেট: ০১/০৩/২০২০ ১১:২৪ এএম

মালয়েশিয়ার রাজনৈতিক সংকটের অবসান ঘটিয়ে অষ্টম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তান শ্রী মহিউদ্দিন ইয়াসিন। আল-সুলতান আবদুল্লাহ ফেডারেল সংবিধানের ৪০ (২) (ক) এবং ৪৩ (২) (ক) অনুসারে মহিউদ্দিনকে নতুন প্রধানমন্ত্রী নিযুক্ত করেন।

রবিবার স্থানীয় সময় সকাল সাড়ে দশটায় রাজার রাজ প্রাসাদে শপথ বাক্য পাঠ করান রাজা আবদুল্লাহ রিয়াতউদ্দীন আল-মুস্তফা বিল্লাহ শাহ।

মুহিউদ্দীন ইয়াসিন মালয়বাসীর কাছে অপরিচিত কোনো নাম নয়। মালয়েশিয়ার ইউনাইটেড ইন্ডিজেনাস পার্টির প্রধান ও ক্ষমতাসীন জোট পাকাতান হারাপানের ডেপুটি প্রেসিডেন্ট তিনি।

শীঘ্রই শুভ উদ্বোধন! ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এজেন্ট ব্যাংকিং কুতুপালং শাখা

জোহর রাজ্যের পাগোহ থেকে নির্বাচিত মুহিউদ্দীন ইয়াসিন মালয়েশিয়ার সাবেক উপ-প্রধানমন্ত্রীও। ১৯৭৮ সালে পাগোহ থেকে প্রথম তিনি পার্লামেন্টের সদস্য নির্বাচিত হন। এরপর থেকে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করা মুহিউদ্দিন ইয়াসিন ২০০৯ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত মালয়েশিয়ার উপ-প্রধানমন্ত্রী ছিলেন।

তিনি মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ ও নাজিব রাজ্জাকের দল ইউনাইটেড মালয়স ন্যাশনাল অরগানাইজেশন এর ডেপুটি প্রেসিডেন্ট ও তাদের জোট ন্যাশনাল বরিসনের ডেপুটি চেয়ারম্যান ছিলেন।

বাংলাদেশ জার্নাল/ এমএম

0
Shares
আন্তর্জাতিক | আরও খবর
অস্ট্রেলিয়ায় করোনাভাইরাসে প্রথম মৃত্যু

নিজেকে সংখ্যাগরিষ্ঠ দাবি করলেন ড. মাহাথির মোহাম্মদ

‘দেশবাসীকে হিন্দু-মুসলিমে ভাগ করা যাবে না’

এবার যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসের থাবা

করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ২৯৭৯

সেই বাংলাদেশি ছাত্রীর পক্ষে লড়বেন বিশ্বভারতীর শিক্ষকরা

আফগানিস্তান থেকে সেনা সরিয়ে নেবে যুক্তরাষ্ট্র!

নরেন্দ্র মোদীর ঢাকা সফর কি আটকানো সম্ভব?

সম্পাদক : শাহজাহান সরদার
প্রকাশক : আনোয়ার হোসেন খান
যোগাযোগের ঠিকানা : রূপায়ন খান প্লাজা, লেভেল-৭, বাড়ি-৫০০/এ, সড়ক-৭, ধানমন্ডি, ঢাকা-১২০৫। ফোন : ০২-৯৬৬২১০৭, +৮৮ ০১৭০৫৪০৭০৮০ (নিউজ রুম) ই-মেইল: (নিউজ) bdjournalnews@gmail.com, bdjournaleducation@gmail.com; (অফিস) info@bd-journal.com.

© স্বত্ব বাংলাদেশ জার্নাল ২০২০

Developed by :

পাঠকের মতামত

UNHCR কার্যালয়ের বাইরে জড়ো হওয়া শতাধিক রোহিঙ্গা আটক

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে জাতিসংঘের শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) কার্যালয়ের সামনে জড়ো হওয়া শতাধিক রোহিঙ্গা মুসলিম আশ্রয়প্রার্থীকে ...

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...
Single Page Footer