প্রকাশিত: ০৬/০৪/২০১৮ ৯:৩৩ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:৩২ এএম

উখিয়া নিউজ ডেস্ক:
আগামীকাল শনিবার কক্সবাজার আসছেন বিএনপির ভাইস-চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী মীর মোহাম্মদ নাসির উদ্দীন। তিনি সকাল সাড়ে ১১টায় রিজেন্ট এয়ারওয়েজে ঢাকা থেকে কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করবেন। জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরী বিষয়টি নিশ্চিত করেছেন।

ইউসুফ বদরী জানান, কক্সবাজার জেলা বিএনপির আয়োজিত কর্মী সমাবেশের প্রধান অতিথি হয়ে কক্সবাজার আসছেন মীর নাসির। বিকাল ৩টায় জেলা বিএনপির কার্যালয় চত্বরে এই কর্মী সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির মৎস্যজীবি বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম বিভাগওে সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম।

কর্মী সমাবেশে বিএনপি ও অঙ্গ সংগঠনের সকল স্তরের নেতাকর্মীদের অংশ নেয়ার আহ্বান জানিয়েছেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী ও সাধারণ সম্পাদক এড. শামীম আরা স্বপ্না।

পাঠকের মতামত

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে ইউএনএইচসিআরকে সহায়তা করবে ফ্রান্স

বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) প্রতিনিধি ইভো ফ্রেইজেন সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূত ...
Single Page Footer