‘টাকা ফেরত চাই’-কাফনের কাপড় পরে উখিয়ায় সড়ক অবরোধ
কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালীতে আল-আরাফাহ ইসলামী ব্যাংকের একটি এজেন্ট আউটলেটে জমা রাখা টাকা ফেরতের দাবিতে ...

চট্টগ্রামের লোহাগাড়া থানা পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ কক্সবাজারের দুই যুবককে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ জুলাই) রাতে উপজেলার চুনতি জাঙ্গালিয়া এলাকার চট্টগ্রাম-কক্সবাজার মহসড়কে গাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৪ হাজার পিস ইয়াবা ও পাচার কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
আটকরা হলেন- কক্সবাজার ঈদগাঁও কোনকারখীল এলাকার নুরুল হুদার ছেলে ইফতিয়াদ হুদা মিশু(২১) ও একই জেলার খুরশকুল রাস্তার মাথা এলাকার মতিউর রহমানের ছেলে তারেকুর রহমান(২০)।
লোহাগাড়া থানার ওসি মুহাম্মদদ আতিকুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে ৪ হাজার ইয়াবাসহ দুই পাচারকারীকে আটক করে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে শুক্রবার (১৫ জুলাই) সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।
পাঠকের মতামত