উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ১৭/০৫/২০২৫ ৯:৫০ পিএম

জাহেদুল ইসলাম :
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ায় চোরাইকৃত পাঁচটি ব্যাটারিসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এ সময় চুরির কাজে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশাও জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ মে) বিকেলে চুনতি বনরেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে মহাসড়কে অভিযানকালে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন— কক্সবাজারের উখিয়ার পশ্চিম কুতুপালং ৯নং ওয়ার্ড এলাকার মৃত সৈয়দ আলমের ছেলে দিদারুল আলম (২৯) এবং একই এলাকার মৃত খুইল্যা মিয়ার ছেলে আব্দুস শুক্কর (৩৫)।

লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুর রহমান বলেন, ‘মহাসড়কে অভিযান পরিচালনাকালে চোরাইকৃত পাঁচটি ১২ বোল্ডের ব্যাটারিসহ ২ চোরকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।’

তিনি বলেন, ‘উখিয়া থানায় দুজনের বিরুদ্ধে চুরি ও ডাকাতির মামলা রয়েছে। শুক্রবার (১৬ মে) সকালে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।

পাঠকের মতামত

তাজমিন হত্যা: কক্সবাজারের সেই রাজুর বিরুদ্ধে ধর্ষণ মামলা

কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিন হত্যা মামলায় অধিকতর জিজ্ঞাসাবাদ করতে কক্সবাজার থেকে গ্রেপ্তার রিয়াজ ...

রোহিঙ্গা শিবিরগুলোতে প্রতিবছর ৩০ হাজারেরও বেশি শিশুর জন্ম হচ্ছে

এ পরিস্থিতিতে রোহিঙ্গা সংকট সমাধানে নতুন করে জোরদার কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে সরকার। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ...

রোহিঙ্গা ক্যাম্পে দরপত্রের তথ্য ফাঁস ঘুরে ফিরে একই ঠিকাদার, কমিশন বাণিজ্যের প্রশ্ন

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে শেড নির্মাণ, শৌচাগার, পানি ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, বিভিন্ন অবকাঠামো উন্নয়ন এবং ত্রাণসামগ্রী ...