প্রকাশিত: ০১/০২/২০১৭ ৮:৫০ এএম

এম.বশিরুল আলম,লামাঃ

লামা উপজেলা কানুনগো অফিসের চেইনম্যান জসিম উদ্দিন প্রায় এক যুগ ধরে লামায় চাকুরীরত থেকে দুর্নীতিতে নিমজ্জিত হয়ে পড়েছে। জমি-দাতা গ্রহীতাদের থেকে মোটাংকের টাকার বিনিময়ে ফাইল তদবির করার নামে অর্থ হাতিয়ে নিচ্ছে বলে অভিযোগ উঠেছে। এই কর্মচারীর বিরুদ্ধে লিখিত ও মৌখিক একাধিক অভিযোগ হলেও কর্তৃপক্ষ কোন ব্যবস্থা নিচ্ছেন না বলে জানাযায়। উপজেলার সরই ইউনিয়নের বাসিন্দা নুরুল হুদা জানান, প্রায় ৪ বছর আগে এই কর্মচারী একটি মিস কেইচ ফাইলের কাজ করার শর্তে ১০ হাজার টাকা, ৩০৫নং গজালিয়া মৌজার বাসিন্দা ছাথোয়াই মার্মার কাছ থেকে ৩ বছর পূর্বে ৭ হাজার টাকা, ৩০৭ নং মৌজার বাসিন্দা মোহাম্মদ আলীর কাছ থেকে ২ বছর পূর্বে ৮ হাজার টাকা, আজিজ নগরের বাসিন্দা প্রতিবন্দি মো.শিব্বিরের কাছ থেকে ৬ বছর পূর্বে ৮ হাজার টাকা গ্রহন করে অদ্যবদি তাদের কোন কাজ করে দিতে পারেনি। ইতোপূর্বে অভিযোগকারীরা লামা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জসিম উদ্দিনের দুর্নীতির বিষয়ে জানালে নির্বাহী কর্মকর্তার কাছ থেকে কোন সদুত্তোর না পেয়ে জেলা প্রশাসক বরাবরে লিখিত অভিযোগ করেন। এদিকে চেইনম্যান জসিম উদ্দিন দাবী করেন, অভিযোগকারী এসব লোকজনকে সে চিনেনা এবং তাদের সাথে কোন লেনদেন হয়নি।

উক্ত চেইনম্যানের বেপরোয়া আচরণে অতিষ্ট ভুক্তিভোগিরা কর্তৃপক্ষের হস্তক্ষেপসহ প্রতিকার দাবী করেছেন।

পাঠকের মতামত

পর্যটন মৌসুমে সেন্টমার্টিনে বিদ্যুতের দাম বাড়ল, বাড়েনি সরবরাহ

পর্যটনের স্বর্গ হিসেবে পরিচিত প্রবালদ্বীপ সেন্টমার্টিনে বিদ্যুতের সংকট দীর্ঘদিনের। ১৯৯১ সালের ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হওয়ার পর ...

টেকনাফে মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষের প্রস্তুতি, সেনাবাহিনীর হস্তক্ষেপে নিয়ন্ত্রণ

কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের মনখালী ও শামলাপুর এলাকার বাসিন্দাদের মধ্যে পূর্ববিরোধ নিয়ে উত্তেজনা ছড়িয়ে ...

সেন্টমার্টিন ভ্রমণ: পর্যটক পরিবহনের অনুমতি পায়নি কোনো জাহাজ

কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে পর্যটক পরিবহনের জন্য রুট পারমিট চেয়ে আবেদন করেছে সাতটি জাহাজ। তবে প্রয়োজনীয় কাগজপত্র ...