প্রকাশিত: ০৫/০১/২০২১ ৯:৩৬ এএম

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
চাকমা কিশোরী লাকিংমে চাকমার (১৫) এর মরদেহ কক্সবাজার জেলা সদর হাসপাতালের হিমঘরে গত ১০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারী দীর্ঘ ২৬ দিন রাখার পর বিজ্ঞ আদালতের নির্দেশে লাকিংমের মরদেহ তার পিতার নিকট হস্তান্তর করা হয়েছে। এ ২৬দিন হিমঘরে লাশ রাখার বিল এসেছে ২৪হাজার টাকা। কিন্তু দরিদ্র লাকিংমের পিতা লালা অং চাকমা হাসপাতাল মর্গের ২৪ হাজার টাকা বিল পরিশোধের সামর্থ নেই। লাকিংমের বাবা লালা অং চাকমা তার এই অপারগতার কথা মামলার তদন্তকারী সংস্থা র‍্যাব-১৫ কর্তৃপক্ষকে জানান।

র‍্যাব-১৫ কর্তৃপক্ষ নিজেদের তহবিল থেকে হাসপাতাল মর্গের ২৪ হাজার টাকা বিল পরিশোধ করে লালা অং চাকমাকে তার কন্যার মৃতদেহ নিয়ে যেতে উদারতা দেখায়।

কক্সবাজারের টেকনাফ উপজেলার সমুদ্র উপকূলীয় ইউনিয়নের বাহারছড়ার দক্ষিণ শিলখালী এলাকার চাকমা পল্লির বাসিন্দা লালা অং চাকমা। তার পাঁচ সন্তানের মধ্যে দ্বিতীয় মেয়ে লাকিংমে চাকমা। গত বছরের ৫ জানুয়ারী লাকিংমে চাকমা নিখোঁজ হয়। গত ৯ ডিসেম্বর লাকিংমে চাকমা নিহত হয়ে তার লাশ গত ১০ ডিসেম্বর কক্সবাজার জেলা সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য আনা হয়।

কক্সবাজারের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ নিহত কিশোরী লাকিংমে চাকমার ধর্মান্তরকরণ এবং অপহরণের ঘটনা তদন্ত করতে দায়িত্ব দেন র‍্যাব-১৫, কক্সবাজারকে।

পাঠকের মতামত

অক্টোবরের মধ্যে চালু হবে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর: বিমানমন্ত্রী

অক্টোবরে মধ্যে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর চালু হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম ...

২৬-২৮ আগস্ট রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবে মার্কিন প্রতিনিধিদল

কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শনে আসছে মার্কিন কংগ্রেসের কর্মকর্তা পর্যায়ের একটি প্রতিনিধিদল। আগামী ২৬-২৮ আগস্ট ...
Single Page Footer