প্রকাশিত: ১৩/০৪/২০২১ ৯:৪১ এএম

প্রজ্ঞাপনে সব ধরনের পরিবহন বন্ধ রাখার কথা বলা হয়েছে। সব ধরনের পরিবহনের মধ্যে রিকশাও পড়ে। সে অনুযায়ী রিকশাও বন্ধ থাকবে

করোনাভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতি ঠেকাতে আগামী ১৪ এপ্রিল থেকে ২১ এপ্রিল পর্যন্ত সর্বাত্মক লকডাউনের পাশাপাশি কঠোর বিধিনিষেধ আরোপ করেছে সরকার। এই

লকডাউনে “সব ধরনের গণপরিবহন” বন্ধ রাখার নির্দেশ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। এ অবস্থায় রাজধানীতে ১২ লাখ রিকশা চলবে কী না, তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, প্রজ্ঞাপন অনুযায়ী রিকশাও চলবে না।

প্রজ্ঞাপনের তৃতীয় নম্বর কলামে বলা হয়েছে, “সব ধরনের পরিবহন (সড়ক, নৌ, অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট) বন্ধ থাকবে। তবে পণ্য পরিবহন, উৎপাদন ব্যবস্থা ও জরুরি সেবাদানের ক্ষেত্রে এ আদেশ প্রযোজ্য হবে না।”

সংশ্লিষ্টরা জানিয়েছেন সব ধরনের পরিবহনের মধ্যে রিকশাও পড়ে। সে অনুযায়ী রিকশাও বন্ধ থাকবে।

এ বিষয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা বাংলা ট্রিবিউনকে বলেন, “সরকারি সিদ্ধান্ত অনুযায়ী সব ধরনের পরিবহন বন্ধ থাকবে। অতি জরুরি প্রয়োজন ছাড়া কোনওভাবেই বাড়ির বাইরে বের হওয়া যাবে না। সরকারের নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করব।

পাঠকের মতামত

কক্সবাজার সৈকতের বালিয়াড়িতে সড়ক নির্মাণ: ডিসিসহ চারজনকে আদালত অবমাননার নোটিশ

আদালতের নির্দেশনা অমান্য করে কক্সবাজার সমুদ্রসৈকত এলাকার বালিয়াড়িতে নির্মাণকাজ শুরু করার অভিযোগে কক্সবাজারের জেলা প্রশাসক, ...

কক্সবাজারে ট্রলার ডুবে নিখোঁজ নিউজিল্যান্ডের কিশোরের মরদেহ উদ্ধার

কক্সবাজার শহরের বাঁকখালী নদীর মোহনা সংলগ্ন নাজিরারটেক এলাকাবর্তী সাগরে ট্রলারডুবিতে নিখোঁজ হওয়ার সাড়ে ৩২ ঘণ্টা ...

বৃদ্ধাকে আশ্রয় দিতে যাওয়া কনটেন্ট ক্রিয়েটরকে মারধর করলেন মিল্টন সমাদ্দার

দুস্থ, অসহায় ব্যক্তিদের আশ্রয় ও সাহায্যের মতো মানবিক কাজের কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিত মিল্টন ...

কক্সবাজারে নিউজিল্যান্ডের এক পরিবারের ৪ সদস্যকে নিয়ে নৌকাডুবি, নিখোঁজ ১

কক্সবাজার সদরের নাজিরারটেক বঙ্গোপসাগরের মোহনায় নৌকা ডুবে নিউজিল্যান্ডের এক কিশোর নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় নিউজিল্যান্ডের ...
Single Page Footer