ডেস্ক নিউজ
প্রকাশিত: ৩০/১০/২০২৪ ৪:২৪ পিএম , আপডেট: ৩০/১০/২০২৪ ৪:৩৫ পিএম

দক্ষিণ চট্টগ্রামের সবচেয়ে বৃহত্তম বিদ্যাপীঠ কক্সবাজার সরকারি কলেজ। আওয়ামী লীগ সরকারের পতনের পর এ কলেজের লোগোতে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। লোগো ঠিক রেখে শুধুমাত্র নৌকা সরিয়ে এর পরিবর্তে যুক্ত করা হয়েছে সূর্য। এর নিচে থাকা বই, খাতা ঠিক রেখে বইয়ের উপর যুক্ত করা হয়েছে কলম।

মঙ্গলবার (৩০ অক্টোবর) একাডেমিক কাউন্সিলরের বৈঠকে নতুন লোগো অনুমোদন পায়।

কক্সবাজার সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ সোলাইমান বিষয়টি নিশ্চিত করে বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাবির প্রেক্ষিতে একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী লোগোতে কিছুটা পরিবর্তন আনা হয়।

অধ্যক্ষ জানান, ২০১৮ সালে দুইটি মোমবাতি ছিলো মাঝখানে। সেটি পরিবর্তন করে নৌকা আনা হয়। তবে বিষয়গুলো অগোছালোভাবে ছিলো বলে জানান তিনি।

কলেজ থেকে পাওয়া মনোগ্রামের বিবরণ:

১) ২১টি তারা (একুশে ফেব্রুয়রি-মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে বোঝায়)

২) কলেজের নাম (কক্সবাজার সরকারি কলেজ)

৩) পবিত্র কোরআনের সূরা বাকারা, আয়াত- ২৫৭ (অর্থ- আঁধার ছেড়ে আলোর দিকে আহ্বান)

৪) বই, খাতা ও কলম (জ্ঞান অন্বেষণের প্রতীক)

৫) উদীয়মান সূর্য (জ্ঞান অন্বেষণের মাধ্যমে আলো ছড়ানো বা জ্ঞানের আলো বিতরণ বোঝায়)

পাঠকের মতামত

উখিয়ায় সহকারী শিক্ষকদের জ্যেষ্ঠতা তালিকায় অনিয়ম ও তথ্য গোপনের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সম্মিলিত পূর্ণাঙ্গ জ্যেষ্ঠতা (গ্রেডেশন) তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়ম ...

কক্সবাজারে ‘ইউবিইএসটি’ নামে বিশ্ববিদ্যালয় স্থাপনের নির্দেশ

ইউনিভার্সিটি অব ব্ল ইকোনোমি সায়েন্সেস অ্যান্ড টেকনোলজি নামে কক্সবাজারে বিশেষায়িত একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান জন্য ...

উখিয়ার শিক্ষাবিদ নাজের হোসাইন মাস্টারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ

উখিয়ার বিশিষ্ট শিক্ষাবিদ, প্রবীণ সমাজসংস্কারক ও সমাজসেবক মরহুম নাজের হোসাইন মাস্টারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ (১১ ...

এসএসসি ২০২৬: রামুতে GPA-5 অর্জনে শীর্ষে শহীদ লেফটেন্যান্ট তানজিম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ

এসএসসি পরীক্ষা ২০২৬-এর ফলাফলে কক্সবাজারের রামু উপজেলার একক প্রতিষ্ঠান হিসেবে সর্বোচ্চ সংখ্যক GPA-5 অর্জন করে ...