প্রকাশিত: ২৮/০৫/২০২১ ৮:৫৮ এএম

র‍্যাবে বিভিন্ন দায়িত্বে থাকা পুলিশের ঊর্ধ্বতন ৫০ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। পুলিশের বিভিন্ন ইউনিটে নতুন নতুন দায়িত্বে তাদের বদলি করা হয়েছে।

আজ বৃহস্পতিবার বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

বদলি হওয়া ৫০ জনের মধ্যে ১০ জন অতিরিক্ত পুলিশ সুপার ও ৪০ জন সহকারী পুলিশ সুপার রয়েছেন।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, বদলিকৃতদের কর্মকর্তাদের পুলিশের বিভিন্ন ইউনিট, মহানগর পুলিশ ও জেলা পুলিশে বদলি করা হয়েছে।

কর্মকর্তাদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জনস্বার্থে তাদের নামের পাশে উল্লেখিত পদে/স্থানে বদলি করা হলো জানিয়ে প্রজ্ঞাপনে বলা হয়েছে, আগামী ৩ জুনের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্বভার অর্পণ করবেন। অন্যথায় ৪ জুন থেকে স্ট্যান্ড রিলিজ হিসেবে গণ্য হবে।

এর আগে গত ১৬ মে পুলিশ সুপার পদে পদোন্নতি পাওয়া ৬৩ জনের ৪৮ জনকে র‌্যাবে পাঠিয়েছিল সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব ধনঞ্জর কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছিল। একসঙ্গে এতজন পুলিশ কর্মকর্তাকে র‌্যাবের উপপরিচালক পদে পাঠানোর সিদ্ধান্ত এটাই প্রথম ছিল

 

 

পাঠকের মতামত

গুতেরেসের সঙ্গে তারেক রহমানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে জোর

জাতিসংঘে বাংলাদেশের অগ্রাধিকার ইস্যু, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, জলবায়ু পরিবর্তনের অভিঘাত এবং বৈশ্বিক শান্তি ও ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...