প্রকাশিত: ২৬/০৪/২০১৮ ২:২৭ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৩:৩৯ এএম

উখিয়া নিউজ ডটকম::
কক্সবাজার র‌্যাব ক্যাম্পের সদস্যরা টেকনাফে অভিযান চালিয়ে ইয়াবা বড়িসহ মিয়ানমারের দুই রোহিঙ্গা নাগরিককে আটক করেছে।
সুত্র জানায়,গত ২৫ এপ্রিল বিকাল ৩টায় টেকনাফের জাদিমোরায় ইয়াবা বিক্রির জন্য মিয়ানমারের দুই নাগরিক অবস্থানের গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৭, কক্সবাজার ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মোঃ রুহুল আমিন একটি আভিযানিক দল নিয়ে অভিযান চালিয়ে উখিয়া উপজেলার বালুখালী ডি-ব্লকের জাফর আহমদের পুত্র খায়ের হোসেন (৪৮) ও ফজল আহমদের পুত্র সাইফুল্লাহ (৪৫) কে আটক করে জনসম্মুখে তল্লাশী চালিয়ে ১হাজার পিস ইয়াবা বড়ি উদ্ধার করেন। উদ্ধারকৃত মাদকসহ ধৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

পাঠকের মতামত

উখিয়ায় শ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর, দুর্গাপূজার আগে স্থানীয় সনাতনী সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীরের প্রায় ১৫ ফুট অংশ রাতের আঁধারে ভেঙে ...

উখিয়ায় সহকারী শিক্ষকদের জ্যেষ্ঠতা তালিকায় অনিয়ম ও তথ্য গোপনের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সম্মিলিত পূর্ণাঙ্গ জ্যেষ্ঠতা (গ্রেডেশন) তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়ম ...
Single Page Footer