বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৪
নাটোরের বড়াইগ্রামের বনপাড়া পুলিশ ফাঁড়ি এলাকায় জাহেদা ক্লিনিকের সামনে আরপি পরিবহনের একটি বাস ও বালুবোঝাই ...

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার শেরখালি উকিলপাড়া এলাকায় একটি বাড়িতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) অভিযানের পর চার জঙ্গি আত্মসমর্পণ করেছেন বলে জানা গেছে। বৃহস্পতিবার দিবাগত রাত ৩টা থেকে বাড়িটির চারপাশে অবস্থান নেয় র্যাব। পরে শুক্রবার সকালে বাড়িতে থাকা চার জঙ্গি আত্মসমর্পণ করে।
শেষ খবর পাওয়া পর্যন্ত, রাত ৩টা থেকে উকিলপাড়ার ওই বাড়িটির চারপাশে অবস্থান নিয়েছে র্যাব। তখন থেকেই বাড়ির ভেতর অবস্থানকারীদের শিগগিরই আত্মসমর্পণের কথা বলা হচ্ছিল। অবশেষে শুক্রবার সকালে চারজন র্যাবের কাছে আত্মসমর্পণ করে।
পাঠকের মতামত