প্রকাশিত: ১০/১২/২০২১ ১:৫৩ পিএম

রোহিঙ্গারা এখনই ঐক্যবদ্ধ না হলে আরসার আধিপত্য বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছেন সাবেক পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক। বৃহস্পতিবার এক ওয়েবিনারে তিনি বলেন, অনেকে ধারণা করেন কক্সবাজারের রোহিঙ্গা শিবিরে অস্থিতিশীলতার জন্য মিয়ানমার আরসাকে ব্যবহার করছে। আরসার বিরুদ্ধে রোহিঙ্গারা ঐক্যবদ্ধ না হলে তাদের অধিকার আদায় কঠিন হবে
বাংলাদেশ, গাম্বিয়া ও ব্রাসেলসভিত্তিক মানবাধিকার সংগঠন ‘নো পিস উইদাউট জাস্টিস’ আয়োজিত এক ওয়েবিনারে মো. শহীদুল হক এ কথা বলেন। আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) সদস্য রাষ্ট্রপক্ষগুলোর ২০তম সাধারণ অধিবেশনের ফাঁকে ওয়েবিনারটি আয়োজন করা হয়। নো পিস উইদাউট জাস্টিসের পরিচালক অ্যালিসন স্মিথ এটি সঞ্চালনা করেন।
শহীদুল হক রোহিঙ্গা গণহত্যার মামলা আইসিজেতে নেওয়ার জন্য গাম্বিয়াকে ধন্যবাদ জানান। তিনি
বলেন, এ সমস্যা সমাধানে বাংলাদেশ আইসিসি, আইসিজে ও আইআইএমএমে গেছে বলে সমস্যা সমাধানে আমি আশাবাদী।

তিনি আরো বলেন, কখনো কখনো ভূরাজনীতির প্রসঙ্গটি বিভ্রান্তিকর। রোহিঙ্গা সংকট সমাধানের বিষয়ে আলোচনা করতে গিয়ে বাংলাদেশ দেখেছে চীন, ভারতের পাশাপাশি আসিয়ানভুক্ত গুরুত্বপূর্ণ দেশগুলো এ বিষয়টির মানবিক ও সমাধানের চেয়ে নিজেদের স্বার্থকে বড় করে দেখেছে। বাংলাদেশ যখন আইসিসি ও আইসিজেতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল, তখন তারা আন্তর্জাতিক আদালতে না যেতে চাপ দিচ্ছিল।

পাঠকের মতামত

 

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...

মিয়ানমারের নতুন বাস্তবতায় রোহিঙ্গা প্রত্যাবাসনে মধ্যস্থতা করবে চীন

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি ...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল কমিটি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ১১ সদস্যের ‘রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল প্রণয়ন কমিটি’ গঠন করেছে সরকার। ...