প্রকাশিত: ১৩/০১/২০১৮ ৬:২৭ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৮:০৯ এএম

নিজস্ব প্রতিবেদক:
মিয়ানমার থেকে সে দেশের সেনাবাহিনী,বিজিপি ও রাখাইন সম্প্রদায়ের নিমর্মতার শিকার হয়ে পালিয়ে আসা রোহিঙ্গাদের পাশে এসে দাড়িয়েছে  পাকিস্থানের লাহোর ভিত্তিক সাহায্যকারী সংস্থা তারেক ওয়েলফেয়ার। গত  শনিবার সকালে বাংলাদেশ মিয়ানমার সীমান্তের কাছে উখিয়ার কুতুপালং অস্থায়ী শরণার্থী ক্যাম্পে সংস্থার বাংলাদেশ ভিত্তিক পরিচালক মো: ইসমাঈল হোছেনের নেতৃত্বে সংস্থার অন্যান্য কর্মকর্তাগণ রোহিঙ্গাদের   ২য় বারের মত ৬শ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রি বিতরণ করা করেন। ত্রাণ সামগ্রি ছাড়াও রোহিঙ্গা শিশুদের মাঝে বিস্কুট, চকলেট ও নাস্তা বিতরণ করা হয়। এ সময় তারেক ওয়েলফেয়ার সংস্থার পরিচালক মো: ইসমাঈল ত্রাণ বিতরনের পাশাপাশি রোহিঙ্গাদের বর্বর নির্যাতনের কাহিনী শুনেন ও তাদের সমবেদনা জানান। তিনি বলেন, প্রতিটি রোহিঙ্গা শরণার্থীদের কাছে অামরা দায়বদ্ধ। অার এই দায়বদ্ধতা থেকে তারেক ওয়েলফেয়ার রোহিঙ্গাদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। আগামীতে আরো ব্যাপকভাবে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় অন্যান্যদের মধ্যে ছিলেন পরিচালকের ব্যাক্তিগত সহকারী, সেনাবাহিনীর সদস্য,ও গণমাধ্যম কর্মীগণ।

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: সন্ত্রাসী জিয়াউর রহমানসহ আটক ১৭

টেকনাফের হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পসহ আশপাশের বিভিন্ন ব্লকে সমন্বিত এক বিশাল যৌথ অভিযান ...

টেকনাফে জনতার বিক্ষোভের মুখে গণশুনানি পন্ড; কর্মকর্তা ও রাজনৈতিক নেতা অবরুদ্ধ!

“ইউনিয়ন বিভক্তি হলে আমরণ অনশন করবো” “বর্গকিলোমিটারের অজুহাতে ইউনিয়ন বিভক্তি চাই না” “ইউনিয়ন বিভক্তি হলে ...

কক্সবাজারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা গাইডলাইন অনুমোদন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা (এলএসবিই) বাস্তবায়নের লক্ষ্যে গাইডলাইন উপস্থাপন ও অনুমোদনবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ...

ইয়াবা কারবার, অপহরণ ও আধিপত্য বিস্তারে রক্তক্ষয়ী সংঘর্ষে আতঙ্কে উখিয়া-টেকনাফ

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সংঘবদ্ধ অপরাধ, সশস্ত্র তৎপরতা ও অপহরণ বেড়ে যাওয়ায় স্থানীয়দের ...

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...
Single Page Footer