প্রকাশিত: ২৪/০৭/২০১৯ ৮:১৩ এএম

১০ দিনের মিয়ানমার সফর শেষে ঢাকায় এসে রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসনের সম্ভাবনার বিষয়ে নেতিবাচক বার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিবের মিয়ানমারবিষয়ক বিশেষ দূত ক্রিস্টিন শ্রেনার বার্গনার। গতকাল মঙ্গলবার পররাষ্ট্রসচিব শহীদুল হকের সঙ্গে সাক্ষাৎ করে তিনি জানান, রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরার মতো পরিবেশ নেই। রাখাইন পরিস্থিতির কোনো উন্নতি হয়নি।

এমন এক সময় তিনি এ বার্তা দিলেন, যখন মিয়ানমারের একটি প্রতিনিধিদল রোহিঙ্গাদের প্রত্যাবাসনে রাজি করাতে বাংলাদেশ সফরের প্রস্তুতি নিচ্ছে। আগামী সপ্তাহে তাদের কক্সবাজার সফর করার কথা রয়েছে।

জানা গেছে, জাতিসংঘ মহাসচিবের দূত মিয়ানমারের নেপিডো ও ইয়াঙ্গুনে বেশ কিছু বৈঠক করেছেন। রাখাইনে রোহিঙ্গাদের চলাফেরার সুযোগ এখনো খুবই সীমিত। অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুতদের ২৬টি শিবির বন্ধ হওয়ার কথা ছিল। কিন্তু এযাবত্ মাত্র একটি বন্ধ হয়েছে।

জানা গেছে, জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত গত সপ্তাহে মিয়ানমারে কূটনীতিকদের সঙ্গে এক ব্রিফিংয়ে বাংলাদেশ নিয়ে বিভ্রান্তিকর তথ্য দিয়েছেন। তিনি বলেছেন যে মিয়ানমার সরকার গঠিত তদন্ত কমিশনকে কক্সবাজারে আসার অনুমতি দিচ্ছে না বাংলাদেশ। এ ধরনের মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য দেওয়ার কারণ জানতে চাইলে বাংলাদেশি কর্মকর্তাদের তিনি বলেছেন, অজ্ঞতাবশত তিনি এমনটি বলেছিলেন।

জানা গেছে, রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য এ মাসের শেষ দিকে জাপানের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফর করতে পারেন।

পাঠকের মতামত

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...
Single Page Footer