প্রকাশিত: ১৪/১১/২০২০ ৭:৫৯ পিএম

রোহিঙ্গা প্রত্যাবাসন বিষয়ে আশা প্রকাশ করে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, সম্প্রতি মিয়ানমারের নির্বাচনের পর সূচি সরকারের হাতে যথেষ্ট সময় আছে, তাদের দেশের নাগরিকদের বাংলাদেশ থেকে ফেরত নিয়ে বদনাম ঘোচানোর।

শনিবার (১৪ নভেম্বর) বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এক সংক্ষিপ্ত সফরে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মার্কিন নির্বাচনে নতুন প্রেসিডেন্ট জো বাইডেনের সরকার গঠন নিয়ে মন্ত্রী আশা প্রকাশ করে বলেন, কোন যুদ্ধাংদেহী ভাব প্রেসিডেন্ট জো বাইডেন সরকারের থাকবেনা। ফলে বাংলাদেশের সাথে কুটনৈতিক সম্পর্কের আরও উন্নয়ন ঘটবে। বিশেষ করে বাণিজ্য, জলবায়ু পরিবর্তন ও অভিবাসী বিষয়ে নতুন সরকার আরও সোচ্চার হবেন।

একে মোমেন আরও বলেন, বাইডেন সরকার মানবাধিকার বিষয়ে যথেষ্ট সোচ্চার, মিয়ানমারে যে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, সে বিষয়েও হয়তো বাইডেন সরকার সোচ্চার হবেন।

এদিকে গত বৃহস্পতিবার রাজধানীতে কয়েকটি বাসে আগুনের বিষয়ে তিনি বলেন, কেউ যদি রাজনীতির কারণে এগুলো করে থাকেন তাহলে তারা ভুল পথে চলছেন। জড়িতদের বিচার হবে।

রাবির বিভিন্ন স্থাপনা পরিদর্শন শেষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘বঙ্গবন্ধুর পররাষ্ট্রনীতি’ অনুষ্ঠানে অংশ নিয়েছেন মন্ত্রী।

পাঠকের মতামত

রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানের সহযোগিতা চাইল বাংলাদেশ

মিয়ানমারে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট ...

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...

মিয়ানমারের নতুন বাস্তবতায় রোহিঙ্গা প্রত্যাবাসনে মধ্যস্থতা করবে চীন

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি ...
Single Page Footer