নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭/১০/২০২৪ ৫:১৮ পিএম

রাখাইন রাজ্যে সশস্ত্র সংঘাতের কারণে জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের নতুন করে অনুপ্রেবেশের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন। এদিকে মিয়ানমারের রাখাইনে শান্তি ও শৃঙ্খলা ফিরে এলে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের প্রত্যাবাসন শুরুর বিষয়ে আশ্বাস দিয়েছেন ঢাকায় নিযুক্ত মিয়ানমারের নতুন রাষ্ট্রদূত কাও সো মো।

রোববার পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে এমন আশ্বাস দেন মিয়ানমারের রাষ্ট্রদূত।

পররাষ্ট্র মন্ত্রণালয় এক বার্তায় জানায়, রাষ্ট্রদূত নতুন পদ গ্রহণের জন্য পররাষ্ট্র সচিবকে অভিনন্দন জানান এবং তার মেয়াদে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে বিদ্যমান সম্পর্ক আরও জোরদার হবে বলে প্রত্যাশা করেন।

পররাষ্ট্র সচিব জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের তাদের মাতৃভূমিতে দ্রুত, স্বেচ্ছায় এবং টেকসই প্রত্যাবাসনের মাধ্যমে ফিরিয়ে নেওয়ার ওপর জোর দেন।

তিনি সাম্প্রতিক সময়ে মিয়ানমারে বিশেষ করে, রাখাইন রাজ্যে সশস্ত্র সংঘাতের কারণে জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের নতুন করে অনুপ্রেবেশের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন।

একইসঙ্গে বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় সশস্ত্র সংঘর্ষ এবং মিয়ানমার থেকে বাংলাদেশে সশস্ত্র ব্যক্তির অনুপ্রবেশ রোধে সব ধরনের ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান পররাষ্ট্র সচিব।

উভয়পক্ষ বাণিজ্য, শিপিং সংযোগ, জ্বালানি এবং কৃষির মতো ক্ষেত্রে দুদেশের মধ্যে সহযোগিতার সম্ভাবনার কথা তুলে ধরেন

পাঠকের মতামত

গুতেরেসের সঙ্গে তারেক রহমানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে জোর

জাতিসংঘে বাংলাদেশের অগ্রাধিকার ইস্যু, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, জলবায়ু পরিবর্তনের অভিঘাত এবং বৈশ্বিক শান্তি ও ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...