প্রকাশিত: ২৩/০২/২০২১ ১০:৪৪ এএম

বার্তা পরিবেশক::
“শিশুর সর্বোত্তম স্বার্থ সুরক্ষা ” এই প্রতিপাদ্যকে রূপকল্প হিসেবে নিয়ে ২০১৭ সাল থেকে রোহিঙ্গা ক্যাম্পে কাজ করে যাচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজসেবা অধিদপ্তর। মিয়ানমার থেকে আগত পিতৃহীন বা পিতৃ-মাতৃহীন ঝুঁকিতে থাকা শিশুদের তালিকাভুক্ত করে নিজ পরিবারে রেখে এবং যাদের পরিবার -স্বজন নেই, তাদের জন্য যাচাই-বাছাই এর মাধ্যমে উপযুক্ত কেয়ারগিভার নির্ধারণ, পরিধেয়, খাদ্য, শিক্ষা ও বিনোদনের মাধ্যমে কল্যাণ সাধন ও সুরক্ষা নিশ্চিতকরণ হচ্ছে এই কার্যক্রমের প্রধান অভিলক্ষ্য হলেও এবার স্থানীয় শিশুদের নিয়েও কাজ করবে তারা। বাংলাদেশ সরকার ও UNICEF এর সহযোগিতায় রোহিঙ্গা শিশু সুরক্ষা কার্যক্রম নামে প্রকল্পটি চলমান রয়েছে। জুন ২০১৮ইং হতে জানুয়ারি ২০২১ ইং পর্যন্ত মোট ৯০৩৭ জন উচ্চ ঝুঁকিপূর্ণ শিশু এবং ৬,৫৮৫ জন ফস্টার কেয়ারগিভারের মাঝে ক্রমপুঞ্জিহারে ১৩,৯৬,৮০,০০০ টাকা নগদ অর্থ সহায়তা বিতরণ করা হয়েছে বলে জানান কার্যক্রমটির বিকল্প ফোকাল পয়েন্ট মোহাম্মদ আল-আমিন জামালী। ভবিষ্যৎ কার্যক্রম সম্পর্কে তিনি জানান, ডিসেম্বর ২০২১ পর্যন্ত রোহিঙ্গা ক্যাম্পে এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে মোট ১০,৪৫৫ জন শিশুর এবং ৮,৪০৩ জন কেয়ার গিভারকে নতুন করে নগদ অর্থ সহায়তা প্রদান করা হবে।
প্রধানমন্ত্রীর নির্দেশে রোহিঙ্গা শিশু সুরক্ষা কার্যক্রমটি শুরু করা হয়েছে বলে জানান সমন্বয়কারী আবু আব্দুল্লাহ মোঃ ওয়ালী উল্লাহ।

পাঠকের মতামত

কক্সবাজারে নিউজিল্যান্ডের এক পরিবারের ৪ সদস্যকে নিয়ে নৌকাডুবি, নিখোঁজ ১

কক্সবাজার সদরের নাজিরারটেক বঙ্গোপসাগরের মোহনায় নৌকা ডুবে নিউজিল্যান্ডের এক কিশোর নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় নিউজিল্যান্ডের ...

পোস্টিং দোছড়ি বিটে, থাকছেন থাইংখালী বিটেটাকা না দিলে বাড়ির হাঁস-মুরগি নিয়ে যান, ঘর ভেঙে দেন বনরক্ষী কামাল হোসেন

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের উখিয়া রেঞ্জের বনরক্ষী কামাল হোসেনের বিরুদ্ধে স্থানীয় গরিব ও অসহায় মানুষের ...

‘দুনিয়াত্তু বিচার চাই’—নিজ দেশে ফেরার আকুল আকুতিতে মুখরিত উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প

“আমরা আর কতদিন শরণার্থী হিসেবে অন্যের আশ্রয়ে থাকব? আমরা বাংলাদেশে স্থায়ী হতে আসিনি, আমাদের একমাত্র ...

টেকনাফে পঁচা-দুর্গন্ধযুক্ত পরিবেশে তৈরী হচ্ছে মিষ্টি; অনুমোদন ছাড়াই বাজারে বিক্রি!

পঁচা-দুর্গন্ধযুক্ত এলাকা এবং মারাত্মক এক অস্বাস্থ্যকর পরিবেশে তৈরী করা হচ্ছে হরেক রকমের মিষ্টি। অস্বাস্থ্যকর পরিবেশে ...
Single Page Footer