প্রকাশিত: ০৭/১১/২০১৭ ৮:১৪ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১১:৩০ এএম

উখিয়া নিউজ ডটকম:;
রোহিঙ্গাদের নিয়ন্ত্রণের পাশাপাশি সার্বিক আইন শৃঙ্খলা রক্ষায় উখিয়ার আশ্রয় শিবিরগুলোতে বড় আকারের নতুন পাঁচটি পুলিশ ক্যাম্প করতে যাচ্ছে সরকার। আগে মাত্র ৫৪ জনের জনবল দিয়ে দু’টি ক্যাম্পের মাধ্যমে টেকনাফ ও উখিয়ার রোহিঙ্গাদের নিয়ন্ত্রণ করা হতো। এখন প্রতিটি ক্যাম্পে থাকবে একশ’র বেশি পুলিশ সদস্য। সরকারের শীর্ষ পর্যায় থেকে নির্দেশনা আসার পর শুরু হয়েছে পুলিশ ক্যাম্প স্থাপনের জন্য জায়গা বাছাইয়ের কাজ।জনসংখ্যার অনুপাতে বাংলাদেশ প্রতি ১১শ জনে একজন পুলিশ সদস্য থাকলেও কক্সবাজারের টেকনাফ ও উখিয়ায় এ হার ১০ হাজারের বেশি।

এি দু উপজেলায় ৫ লাখ স্থানীয় বাসিন্দার পাশাপাশি অতিরিক্ত যুক্ত হয়েছে ১২ লাখের বেশি মিয়ানমারের নাগরিক রোহিঙ্গা। বিশাল এ রোহিঙ্গা চাপ সামাল দিতে গিয়ে হিমশিম খাচ্ছে প্রশাসন। বিশেষ করে রোহিঙ্গাদের মধ্যে অপরাধ প্রবণতা বেশি হওয়ায় এই চাপ বর্তমানে অনেকটা অসহনীয়। ২৫শে আগস্ট ব্যাপক আকারে রোহিঙ্গা অনুপ্রবেশের আগে থেকেই উখিয়া ও টেকনাফে অবস্থান ছিলও ৫ লাখের বেশি রোহিঙ্গা। সে সময় শুধুমাত্র দু’টি স্থায়ী আশ্রয় শিবিরে পুলিশের দু’টি ক্যাম্পে দায়িত্ব পালন করতো মাত্র ৫৪ জন পুলিশ সদস্য।

বর্তমানে পুলিশের সদস্য সংখ্যা কিছুটা বাড়ানো হলেও তারা শুধুমাত্র আশ্রয় শিবির পরিদর্শনে আসা ভি আই পিদের নিরাপত্তা এবং রাস্তায় যানজট নিরসনে কাজ করছে।

বর্তমানে রোহিঙ্গার পরিমাণ কয়েকগুণ বেড়ে যাওয়ায় আশ্রয় শিবিরগুলোতে নিরাপত্তা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এরই অংশ হিসেবে স্থাপন করা হচ্ছে নতুন ৫টি পুলিশ ক্যাম্প।

গত সপ্তাহে আশ্রয় শিবিরে রোহিঙ্গাদের হামলায় আহত হয় ৯ বাংলাদেশি শ্রমিক। অস্ত্রসহ আটক করা হয় দু’জনকে। একই দিন রামু উপজেলায় এক বাংলাদেশি যুবককে জবাই করে হত্যার অভিযোগে দু’রোহিঙ্গাকে পুলিশ আটক করে।

পাঠকের মতামত

 

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...

দুর্গম পাহাড়ি পথে বাংলাদেশে আসছেন রোহিঙ্গারা

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পাহাড়ি সীমান্ত পথ ব্যবহার করে বাংলাদেশে রোহিঙ্গাদের অনুপ্রবেশের প্রবণতা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি ...