প্রকাশিত: ১০/১০/২০১৭ ৮:৫৮ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১২:২৬ পিএম

প্রেস বিজ্ঞপ্তি::

মিয়ানমারের সেনাবাহিনীর অমানবিক বর্বরতা ও হত্যাযজ্ঞের শিকার হয়ে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া বিপন্ন রোহিঙ্গাদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইসচেয়ারম্যান ও সাবেক মন্ত্রী বররকত উল্লাহ বুলু। তিনি মঙ্গলবার উখিয়ার থাইংখালীতে (হাকিমপাড়া) শরণার্থী ক্যাম্পে ১০০০ রোহিঙ্গা পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন। বিতরণ করা ত্রাণ সামগ্রীর সবকিছু গৃহস্থালি সামগ্রী। এর মধ্যে রয়েছে থালা-বাসন, প্লেট, গ্লাস, বালতি, বদনা, কম্বল। এছাড়াও বিস্কুটও বিতরণ করেন।

ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন বরকত উল্লাহ বুলুর সহধর্মীনি শামীমা বরকত লাকী, বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, সহ-সাংগঠনিক সম্পাদক এড. আবদুস সালাম আজাদ (ঢাকা বিভাগ), কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, দপ্তর সম্পাদক ইউসুফ বদরী, উখিয়া বিএনপির সভাপতি উপজেলা পরিষদের চেয়ারম্যান সরওয়ার জাহান চৌধুরী, কেন্দ্রীয় যুবদলের সদস্য মোক্তার আহামদ, জেলা ছাত্রদলের সভাপতি রাসেদুল হক রাসেল, মাদারীপুর জেলা বিএনপির সহ-সভাপতি ইয়াজ্জেম হোসেন রোমন, চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য ইঞ্জিনিয়ার মেজবাহ উদ্দীন রাজু প্রমুখ ।

ত্রাণ বিতরণ শেষে বরকত উল্লাহ বুলু ড্যাব’র উদ্যোগ পরিচালিত চিকিৎসা ক্যাম্প পরিদর্শন করেন। সেখানে নির্যাতিত ও বিভিন্ন রোগে আক্রান্ত রোহিঙ্গাদের সাথে কথা বলেন এবং তাদের প্রতি সহানুভূতি প্রকাশ করেন। তিনি রোহিঙ্গাদেরকে ধৈর্য্য ধারণ করে থাকার আহ্বান জানান। সেখানে তিনি রোহিঙ্গা রোগীদের আর্থিক সহায়তা করেন।

জেলা বিএনপির দপ্তর সম্পাদক ও বিএনপির ত্রাণ বিষয়ক কন্ট্রোল রুমের সমন্বয়ক ইউসুফ বদরী জানান, পালিয়ে আসা নির্যাতিত রোহিঙ্গাদের সহায়তা ও দু:খ-দুর্দশার বর্ণনা শুনতে বিএনপির শীর্ষ নেতারা ছুটে আসছেন। পর্যায়ক্রমে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১০ জনের বেশি শীর্ষনেতা এখন পর্যন্ত রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন ও ত্রাণ বিতরণ করেছেন। এছাড়াও দেশের বিভিন্ন জেলা থেকে বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা প্রতিদিন ত্রাণ কার্যক্রম অব্যাহত রেখেছেন।

পাঠকের মতামত

 

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...

দুর্গম পাহাড়ি পথে বাংলাদেশে আসছেন রোহিঙ্গারা

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পাহাড়ি সীমান্ত পথ ব্যবহার করে বাংলাদেশে রোহিঙ্গাদের অনুপ্রবেশের প্রবণতা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি ...