প্রকাশিত: ১৫/০৯/২০২০ ৯:০১ পিএম

বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গা শরণার্থীদের জীবনে প্রভাব ফেলা যেকোন সিদ্ধান্তে তাদের অংশগ্রহণ ও নিজেদের কথা বলার অধিকার দেয়া আবশ্যক। এক ব্রিফিংয়ে এ কথা বলেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

“লেট আস স্পিক ফর আওয়ার রাইটস” শীর্ষক এই ব্রিফিংয়ে দাবি করা হয়,

সিদ্ধান্তগ্রহণে রোহিঙ্গা শরণার্থীদের অংশগ্রহণ না থাকার কারণে তাদের মানবাধিকার ক্ষুণ্ণ হচ্ছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিবের কার্যালয়ের পরিচালক ডেভিড গ্রিফিথস বলেছেন, ”দশকের পর দশক ধরে মিয়ানমারে রোহিঙ্গারা নির্যাতন ও বৈষম্যের শিকার হয়ে আসছে, তাদের বিরুদ্ধে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের কারণে কয়েক লাখ রোহিঙ্গা তাদের ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। উচ্ছেদের তিন বছর পর এখনও তাদেরকে দুর্ভোগ পোহাতে হচ্ছে, তাদের অধিকারের কথাও তাদেরকে বলতে দেয়া হচ্ছে না।”

”বাংলাদেশ সরকার রোহিঙ্গাদের সহায়তায় অনেক ইতিবাচক পদক্ষেপ নিয়েছে। তবে রোহিঙ্গাদের কোনো ধরনের সম্পৃক্ততা ছাড়া চলমান সিদ্ধান্তগ্রহণ প্রক্রিয়ায় স্বচ্ছতার অভাব রয়েছে। এখন তাদের মানবাধিকার সংরক্ষণ নিশ্চিত করতে রোহিঙ্গাদের প্রতিনিধিত্ব সহকারে পরিষ্কার একটি নীতিমালা প্রয়োজন।”

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল রোহিঙ্গা শরণার্থীদের রক্ষায় আন্তর্জাতিক সম্প্রদায়কেও তাদের সহযোগিতার অংশ হিসেবে বাংলাদেশ সরকারকে নীতিমালা প্রণয়নে সহায়তা ও একসাথে কাজ করার আহবান জানাচ্ছে।

ব্রিফিংএ বলা হয়, গত মে মাসে বাংলাদেশ সরকার ৩০০ এর অধিক রোহিঙ্গা শরণার্থীকে ভাসানচরে স্থানান্তর করেছে। এটি বাংলাদেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন একটি বালুচর, যার বাসযোগ্যতা নিয়ে জাতিসংঘ এখনও তার মূল্যায়ন জানানোর অপেক্ষায়।

পাঠকের মতামত

UNHCR কার্যালয়ের বাইরে জড়ো হওয়া শতাধিক রোহিঙ্গা আটক

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে জাতিসংঘের শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) কার্যালয়ের সামনে জড়ো হওয়া শতাধিক রোহিঙ্গা মুসলিম আশ্রয়প্রার্থীকে ...

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...
Single Page Footer