প্রকাশিত: ১১/০৪/২০১৮ ৬:৫৩ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:১৯ এএম

বার্তা পরিবেশক:

উখিয়া উপজেলার টিলায় আশ্রিত রোহিঙ্গাদের নতুন করে নিরাপদ স্থানে আশ্রয়ের জন্য ভয়াবহ পাহাড় কাটা হচ্ছে। প্রতিদিন অর্ধশত স্ক্রেভেটর দিয়ে হাজার হাজার রোহিঙ্গা শ্রমিক নিয়োজিত রয়েছে পাহাড় কাটায়। লাখো গাছ করা হয়েছে কর্তন। সুউচ্চ পাহাড় কেটে ৩ থেকে ৫ স্তরে তৈরি করা হচ্ছে প্লট। উখিয়া-টেকনাফের পাহাড়ের প্রায় ৮ হাজার একর বনাঞ্চল ইতিমধ্যে মরুভুমিতে পরিণত হয়েছে। এখন নতুন করে পুরো পাহাড় মরুভূমিতে পরিণত করার মিশনে নেমেছে রোহিঙ্গাদের লালন পালনকারি বিভিন্ন এনজিও। আগে টিলায় যেসব রোহিঙ্গারা ছিল তাদেরকে নিরাপদ আশ্রয়ের নামে উচু পাহাড়ে নেয়া হচ্ছে। তাও পাহাড় কেটে তাদের আশ্রয় দেয়া হবে। এতে পাহাড়ের আশ্রয়ের জন্য যাদের নেয়া হবে তাদের জীবন ঝুঁকি বেড়ে গেছে অন্যদিকে ইনানী এলাকার পাহাড়সহ পুরো বনভুমি বিরানভুমিতে পরিনত হবে। এই অবস্থায় রোহিঙ্গাদের পাহাড়ে স্থানানন্তর না করে সমভূমি বা অন্যত্র নিরাপদ আশ্রয়ে নেয়া প্রয়োজন।

রোহিঙ্গাদের নিরাপদ আশ্রয়ে নেয়ার নামে ভয়াবহ পাহাড় কাটা বন্ধ করার দাবিতে আজ বুধবার (১০ এপ্রিল) বেলা ১১ টায় কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয় চত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করা হবে। এতে সকল সচেতন নাগরিক ও পরিবেশবাদীদের অংশগ্রহণ করার জন্য অনুরোধ করেছেন কক্সবাজার বন ও পরিবেশ সংরক্ষণ পরিষদের সভাপতি সাংবাদিক দীপক শর্মা দীপু ও সাধারণ সম্পাদক আজমল হুদা।

পাঠকের মতামত

টেকনাফের একরামুলকে সরাসরি গুলি করেন কারা, জানালেন চিফ প্রসিকিউটর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, কক্সবাজারের টেকনাফে কাউন্সিলর একরামুল হক হত্যাকাণ্ডে ...

ইউপি চেয়ারম্যান প্রার্থী বাছাই করবেন থানা-উপজেলা নেতারা

স্থানীয় সরকার নির্বাচনে দলের প্রতিটি স্তরে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশনা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী ...

সব বাধা পেরিয়ে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী

দেশকে প্রযুক্তিনির্ভর ও স্বনির্ভর রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সেমিকন্ডাক্টর শিল্পকে জাতীয় অগ্রাধিকার খাত হিসেবে বিবেচনা ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানের সহযোগিতা চাইল বাংলাদেশ

মিয়ানমারে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট ...

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...
Single Page Footer