প্রকাশিত: ০৬/০৪/২০১৯ ৭:৫১ এএম

উখিয়া নিউজ ডটকম::
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের জন্য বিদেশী সাহায্য আগের তুলনায় এখন কমে গেছে। তাদের থাকা-খাওয়া নিয়ে সরকার ভীষণভাবে চিন্তিত।
আজ শুক্রবার শ্রীমঙ্গলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রোহিঙ্গা ইস্যুতে তিনি এসব কথা বলেন।
আজ দুপুরে ৩৫টি দেশের রাষ্ট্রদূত ও ৭টি আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিদের নিয়ে চায়ের দেশ হিসেবে পরিচিত শ্রীমঙ্গলে যান মন্ত্রী।
প্রতিনিধিদের মধ্যে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, ভারত, স্পেন, ফ্রান্স, নিউজিল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত ও মিশরসহ ৩৫টি দেশের রাষ্টদূত ও তাদের পরিবারে সদস্যরা রয়েছেন।
আব্দুল মোমেন বলেন, বর্ষা মৌসুমে বাংলাদেশের পাহাড়ী এলাকাগুলোতে প্রাকৃতিক বিপর্যয় ঘটে। বিভিন্ন সময় ভূমিধস হয়। এ কারণে রোহিঙ্গাদের নিরাপদ আবাসন নিয়ে দুশ্চিন্তা আরো বাড়ছে। তাই, রোহিঙ্গাদেরকে তাদের দেশে ফেরত পাঠানো এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু।
মন্ত্রী বলেন, রোহিঙ্গারা যাতে নিজেদের দেশে ফেরত যায় সে ব্যাপারে আমরা সব ধরনের তৎপরতা চালিয়ে যাচ্ছি। রোহিঙ্গারা নির্ধারিত এলাকা ছেড়ে যাতে অন্য কোথাও না যায় সে ব্যবস্থাও নিচ্ছে সরকার।
এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, রোহিঙ্গা শিশুদের বাংলা শিখিয়ে তো লাভ নেই, একদিন তো তারা নিজেদের দেশ মায়ানমারে ফিরে যাবে সেখানে তারা তাদের নিজেদের ভাষায় শিক্ষিত হবে।
৩৫টি দেশের রাষ্ট্রদূত ও ৭টি আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিদের নিয়ে এই ভ্রমণের কারণে এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। বাসস

পাঠকের মতামত

টেকনাফের একরামুলকে সরাসরি গুলি করেন কারা, জানালেন চিফ প্রসিকিউটর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, কক্সবাজারের টেকনাফে কাউন্সিলর একরামুল হক হত্যাকাণ্ডে ...

ইউপি চেয়ারম্যান প্রার্থী বাছাই করবেন থানা-উপজেলা নেতারা

স্থানীয় সরকার নির্বাচনে দলের প্রতিটি স্তরে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশনা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী ...

সব বাধা পেরিয়ে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী

দেশকে প্রযুক্তিনির্ভর ও স্বনির্ভর রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সেমিকন্ডাক্টর শিল্পকে জাতীয় অগ্রাধিকার খাত হিসেবে বিবেচনা ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানের সহযোগিতা চাইল বাংলাদেশ

মিয়ানমারে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট ...

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...
Single Page Footer