প্রকাশিত: ১৫/১০/২০১৭ ৯:২৪ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১২:১৩ পিএম

উখিয়া নিউজ ডেস্ক::
মিয়ানমারের রাখাইনে নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করা রোহিঙ্গা সমস্যা সমাধানে বাংলাদেশের পাশে থাকার ঘোষণা দিয়েছে মালয়েশিয়া। রোববার (১৫ অক্টোবর) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে সফররত মালয়েশিয়ার উপপ্রধানমন্ত্রী ড. আহমদ জাহিদ হামিদি এ ঘোষণা দেন।

পাশাপাশি তিন লাখ রোহিঙ্গাদের চিকিৎসার জন্য তিন হাজার ধারণ ক্ষমতার ফিল্ড হসপিটাল করে দেয়ার ঘোষণাও দিয়েছেন মালয়েশিয়ার উপপ্রধানমন্ত্রী। এর আগে আজ রোববার সকাল দশটায় দুইদিনের সফরে ঢাকায় আসেন মালয়েশিয়ার উপ-প্রধানমন্ত্রী আহমাদ জাহিদ হামিদি। ঢাকায় তাকে স্বাগত জানান- পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (দ্বিপক্ষীয়) কামরুল আহসান, মালয়েশিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত শহিদুল ইসলাম ও ঢাকায় অবস্থানরত মালয়েশিয়ার কর্মকর্তারা।

সফরের দ্বিতীয় দিন আগামী কাল সোমবার সকাল ৮টায় কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের উদ্দেশ্য বিশেষ বিমানে ঢাকা ছাড়বেন। পরিদর্শন শেষে সেদিন দুপুরের পর মালয়েশিয়ার উপ-প্রধানমন্ত্রী কক্সবাজারে থেকেই বাংলাদেশ ছেড়ে যাবেন।

পাঠকের মতামত

 

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...

দুর্গম পাহাড়ি পথে বাংলাদেশে আসছেন রোহিঙ্গারা

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পাহাড়ি সীমান্ত পথ ব্যবহার করে বাংলাদেশে রোহিঙ্গাদের অনুপ্রবেশের প্রবণতা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি ...