প্রকাশিত: ২২/০৫/২০২১ ৭:৪৪ এএম

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
রোহিঙ্গা শরনার্থীদের হোটেল, দোকানপাটে শ্রমিক-কর্মচারী হিসেবে, কৃষিকাজ সহ যেকোন কাজে নিয়োজিত করে তাদের শ্রমসেবা নেওয়া থেকে সম্পূর্ণ বিরত থাকতে উখিয়াবাসীর প্রতি অনুরোধ জানিয়েছেন- উখিয়ার উপজেলা নির্বাহী অফিসার নিজাম উদ্দিন আহমেদ। রোহিঙ্গা শরনার্থীদের মাঝে করোনাভাইরাস সংক্রমন আশংকাজনকভাবে বৃদ্ধি পাওয়ায় তিনি স্থানীয় জনসাধারণকে এ অনুরোধ করেছেন।

শুক্রবার ২১ মে রাতে ‘উখিয়া উপজেলা নির্বাহী অফিসার’ এর নিজস্ব ফেসবুক আইডি’তে একটি স্ট্যাটাস দিয়ে ইউএনও নিজাম উদ্দিন আহমেদ বলেছেন, ক্যাম্পে করোনা সংক্রামণ বৃদ্ধির পাশাপাশি স্থানীয় জনগোষ্ঠীর মাঝেও সংক্রমনের উর্ধ্বগতি লক্ষনীয়। এ অবস্থায় নিজেদের সুরক্ষার জন্যই উপজেলা প্রশাসনকে সার্বিক সহযোগিতা করতে তিনি সকলকে অনুরোধ করেছেন।

নিম্মে উখিয়ার ইউএনও নিজাম উদ্দিন আহমেদ’র এ সংক্রান্ত ফেসবুক স্ট্যাটাসটি তুলে ধরা হলো :

“সম্মানিত উখিয়া উপজেলাবাসী,
রোহিংগা ক্যাম্পে করোনাভাইরাস সংক্রমন আশংকাজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। ইতিমধ্যে কয়েকটি ক্যাম্প লকডাউনের আওতায় আনা হয়েছে। স্থানীয় জনগোষ্ঠীর মাঝেও সংক্রমনের উর্ধ্বগতি লক্ষনীয়।

দয়া করে বিভিন্ন যানবাহন ও বাজারসহ সকল ধরনের হোটেল, দোকানপাটে শ্রমিক-কর্মচারী হিসেবে রোহিংগাদের কাজে নিয়োজিত করা থেকে বিরত থাকুন।

নিজেদের সুরক্ষার জন্যই এই পদক্ষেপ নেয়া জরুরী। উপজেলা প্রশাসনকে সহযোগিতা করার জন্য সকলকে অনুরোধ করা হলো।

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পে সশস্ত্র গোষ্ঠীর গোলাগুলি, শিশু নিহত, নারীসহ আহত ৬

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা আশ্রয়শিবিরে সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। সন্ত্রাসীদের গুলিতে বিদ্ধ হয়ে ...

জেলাভিত্তিক তদারকি ও সমন্বয়ের জন্যে দায়িত্ব বন্টন : কক্সবাজারের দায়িত্বে মন্ত্রী সাচিং প্রু জেরী

জেলাভিত্তিক তদারকি ও সমন্বয়ের জন্য মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদের হুইপদের দায়িত্ব বণ্টন করেছে সরকার। ২৭ ...

কক্সবাজার সৈকতের বালিয়াড়িতে সড়ক নির্মাণ: ডিসিসহ চারজনকে আদালত অবমাননার নোটিশ

আদালতের নির্দেশনা অমান্য করে কক্সবাজার সমুদ্রসৈকত এলাকার বালিয়াড়িতে নির্মাণকাজ শুরু করার অভিযোগে কক্সবাজারের জেলা প্রশাসক, ...
Single Page Footer