প্রকাশিত: ২৬/০২/২০১৮ ২:৪৩ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৬:০৭ এএম
রোহিঙ্গা নবজাতক শিশুকে খোলে নিচ্ছেন নোবেলজয়ী নারী

উখিয়া নিউজ ডেস্ক::
কক্সবাজারের উখিয়া ও বালুখালীতে পালিয়ে আসা রোহিঙ্গাদের সার্বিক পরিস্থিতি পরিদর্শন করেছেন শান্তিতে নোবেল জয়ী ৩ নারী। এই ৩ নারী মনে করেন মিয়ানমারের রাখাইন রাজ্যে পরিকল্পিতভাবে স্মরণকালের ভয়াবহ গণহত্যা সংগঠিত হয়েছে। এজন্য কান্নাজড়িত কণ্ঠে তারা অং সান সুচিকে দায়ী এবং বিষয়টি আন্তর্জাতিক আদালতে বিচারের দাবি জানিয়েছেন।

বাংলাদেশে সফরত তিন নোবেল জয়ী কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে বৈঠক করে সাংবাদিকদের একথা বলেন।

ইয়েমেনের তাওয়াক্কল কারমান ও যুক্তরাজ্যের মেরেইড ম্যাগুয়ার রোববার কক্সবাজারে আসেন। আজ সকালে আসেন ইরানের শিরিন এবাদি। প্রথম দিন দুই গ্রুপে বিভক্ত হয়ে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন। পরিদর্শনকালে নির্যাতিত রোহিঙ্গাদের সাথে কথা বলেন ২ নারী।আজ সোমবার সকালে কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয়ে মোহাম্মদ আবুল কালাম ও কক্সবাজার জেলা প্রশাসনের সাথে কর্মকর্তাদের সাথে বৈঠক করেন। বৈঠক শেষে প্রতিনিধিদলটি যান উখিয়ার বালুখালী, থাইংখালী রোহিঙ্গা ক্যাম্পে। তারা আজ দিনব্যাপী ক্যাম্পের বিভিন্ন এলাকা পরিদর্শন করছে। রোহিঙ্গা সম্পর্কে সার্বিক পরিস্থিতি জেনে আবেগাপ্লুত এই তিন নারী।

রোহিঙ্গা নবজাতক শিশুকে খোলে নিচ্ছেন নোবেলজয়ী নারী

গণমাধ্যমের সাথে কথা বলার সময় কান্নাজড়িত কণ্ঠে মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গা গণহত্যার বিচারের দাবি করেন তারা। বাংলাদেশের মানবিকতা প্রসংশা করে সরকার ও জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা। মঙ্গলবার সার্বিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করার কথা রয়েছে তাদের।

এরআগে রোহিঙ্গা নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক জনমতকে আরো সংহত করতে শান্তিতে নোবেল জয়ী এই তিন নারী ঢাকার নারীপক্ষ নামক নারী সংস্থার সহযোগিতায় নোবেল জয়ী তিন নারীর বাংলাদেশ সফরের আয়োজন করা হয়েছে। এরই ধারাবাহিকতায় আজ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন। আগামীকাল উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করার কথা রয়েছে।

রোহিঙ্গা নবজাতক শিশুকে চুমু দিচ্ছেন নোবেলজয়ী নারী

গত বছরের ২৫ আগস্ট থেকে মিয়ানমারের সেনাবাহিনীর নির্যাতনে প্রাণভয়ে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করে নোবেল বিজয়ী তিন নারী বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে তুলে ধরবেন।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...
Single Page Footer