প্রকাশিত: ১৭/০৯/২০১৯ ৮:৫৯ এএম

বাংলা ট্রিবিউন::
আন্তর্জাতিক সম্প্রদায় কতদিন রোহিঙ্গাদের ওপর মিয়ানমারের নির্যাতন ও মানবাধিকার লঙ্ঘন সহ্য করবে, এই প্রশ্ন উত্থাপন করেছে বাংলাদেশ।
সোমবার (১৬ সেপ্টেম্বর) সুইজারল্যান্ডের জেনেভায় মানবাধিকার কাউন্সিলের ৪২তম সভায় এ প্রশ্ন তোলেন বাংলাদেশের রাষ্ট্রদূত শামিম আহসান।
তিনি বলেন, ‘এখন একটি প্রশ্ন, আন্তর্জাতিক সম্প্রদায় আর কতদিন রোহিঙ্গাদের ওপর নির্যাতনের কারণে মিয়ানমারকে দায়বদ্ধতায় আনতে সময় নেবে?’
আহসান বলেন, ‘যেসব নির্যাতন হয়েছে সেগুলোর দায়বদ্ধতার জন্য মিয়ানমার সরকার কিছুই করেনি। এটিতে কোনও সন্দেহ নেই যে অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা বাহিনী এ ধরনের তদন্ত করার ক্ষমতা বা ইচ্ছা রাখে না। এ কারণে আন্তর্জাতিক আইনের মাধ্যমে দায়বদ্ধতা নিশ্চিতের ব্যবস্থা অবিলম্বে করা উচিত।’
তিনি বলেন, কফি আনান কমিশনের সুপারিশ বাস্তবায়ন করতে গড়িমসি করছে মিয়ানমার। শুধু তাই না, ১৯৮২ সালের নাগরিকত্ব আইন পুনর্বিবেচনাও করা হয়নি এবং এর বিপরীতে মিয়ানমার সরকার রোহিঙ্গাদের ভয়ভীতি প্রদর্শন করছে।
রোহিঙ্গাদের প্রত্যাবাসনের জন্য রাখাইনে সহায়ক পরিবেশ তৈরি করেনি মিয়ানমার এবং সেখানকার সেনাবাহিনী রোহিঙ্গাদের জমি বাণিজ্যিকভাবে ব্যবহার করছে বলে জানান তিনি।
আহসান বলেন, ‘মিয়ানমার তাদের দোষ অন্যের ঘাড়ে চাপাচ্ছে এবং মিথ্যা কথা বলছে সবাইকে।’ রাখাইনে মানবিক সহায়তাও দেওয়া হচ্ছে না বলে জানান তিনি।

পাঠকের মতামত

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...
Single Page Footer