প্রকাশিত: ৩১/০১/২০২১ ৯:২২ এএম

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের কাছে একটি চিঠি লিখে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস মিয়ানমারে নৃশংসতা ও নিপীড়ন থেকে পালিয়ে আসা রোহিঙ্গা জনগোষ্ঠীকে আশ্রয় দেওয়ায় বাংলাদেশের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

রোববার (৩১ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব জানানো হয়েছে।

তিনি আশ্বাস দিয়েছেন জাতিসংঘ রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবর্তনের জন্য অনুকূল পরিবেশ তৈরির দিকে মিয়ানমারের সঙ্গে লেগে থাকবে। জাতিসংঘ সম্মিলিতভাবে সংকট নিরসনে বাংলাদেশের সাথে দাঁড়াবে এবং আন্তর্জাতিক সহায়তা জোরদার করবে।

জাতিসংঘের অন্যান্য কার্যালয়ের মাধ্যমে সংকটের একটি টেকসই সমাধানের জন্য রাখাইন রাজ্যে নিয়ে উপদেষ্টা কমিশনের সুপারিশগুলোর সম্পূর্ণ বাস্তবায়ন সহ প্রত্যাবর্তনের অনুকূল পরিস্থিতি তৈরির দিকে কাজ চালিয়ে যাবে।

জাতিসংঘ মহাসচিব রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানের জন্য আরও আন্তর্জাতিক সহায়তার লক্ষ্যে মিয়ানমারে তার বিশেষ দূতের সঙ্গে বাংলাদেশের অব্যাহত সহযোগিতা কামনা করেছেন।

পাঠকের মতামত

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...
Single Page Footer