প্রকাশিত: ০৪/১২/২০১৮ ১২:২৩ পিএম

উখিয়া নিউজ ডেস্ক :
জাতিসংঘ ও বিভিন্ন মানবাধিকার সংগঠনের পর এবার রাখাইনে রোহিঙ্গাদের ওপর মিয়ানমার সেনাবাহিনীর হত্যা নির্যাতনের প্রমাণ পেয়েছে যুক্তরাষ্ট্রের আইনি সংস্থা।

হত্যাযজ্ঞ ও বর্বরতার শিকার এক হাজার রোহিঙ্গার সাক্ষাৎকারের ভিত্তিতে সোমবার একটি প্রতিবেদন প্রকাশ করে মার্কিন পররাষ্ট্র দফতরের নিয়োগ করা আইনি সংস্থা পাবলিক ইন্টারন্যাশনাল ল’ অ্যান্ড পলিসি গ্রুপ।

রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয়েছে বলে প্রমাণ পাওয়ার কথা জানিয়েছে সংস্থাটি। গণহত্যা, যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধের সঙ্গে দেশটির সেনাবাহিনী সরাসরি জড়িত ছিল বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।

এ জন্য রোহিঙ্গা নিধনকে ‘গণহত্যা’ উল্লেখ করে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়ার আহ্বান জানানো হয়। এর আগে, চলতি বছরের আগস্টে রোহিঙ্গা নিধনকে মানবতা বিরোধী অপরাধ ও গণহত্যা আখ্যা দিয়ে প্রতিবেদন প্রকাশ করে জাতিসংঘ।

এদিকে আন্তর্জাতিক গণমাধ্যম ‘পলিটিকো’ জানিয়েছে, রোহিঙ্গা নিধনকে ‘গণহত্যা’ ঘোষণা দিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওকে অব্যাহতভাবে চাপ দিচ্ছেন মার্কিন আইনপ্রণেতা ও অধিকার কর্মীরা।

পাঠকের মতামত

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...
Single Page Footer