প্রকাশিত: ০৩/১২/২০২০ ৯:১৪ এএম

কক্সবাজারের উখিয়া ও টেকনাফে আশ্রয় নেয়া রোহিঙ্গা সমস্যার সমাধান সহজ নয় এবং এজন্য ইউরোপিয়ান ইউনিয়নের পাশাপাশি সব দেশকে এগিয়ে আসতে হবে।

ইইউ ডেলিগেশনের রাষ্ট্রদূত রেনসে তেরিংক বুধবার (২ ডিসেম্বর) ঢাকায় অনুষ্ঠিত ‘ডিক্যাব টক’ -এ একথা বলেন।

তিনি বলেন, ‘অনেকে বলে থাকেন যে, ইইউ যথেষ্ট করছে না, কিন্তু অন্য দেশগুলো মিয়ানমারে কী করছে, সেটি লক্ষ্য করেন।’

চীন, ভারত ও আসিয়ানের দেশগুলো মিয়ানমারকে সমর্থন করছে জানিয়ে রেনসে তেরিংক বলেন, ‘আমার মনে হয়, সব আন্তর্জাতিক সম্প্রদায়কে এই সমস্যা সমাধানে এগিয়ে আসতে হবে।’

ইইউ রাষ্ট্রদূত বলেন, ‘এটি শুধু ইইউ’র বিষয় না, অন্য দেশগুলোকেও এগিয়ে আসতে। কিন্তু কোথায় তারা?’

মিয়ানমারে নির্বাচনের বিষয়ে তিনি বলেন, ‘ দেশটিতে গত মাসে নির্বাচন হয়েছে। সেখানে গণতন্ত্র সবে শুরু হয়েছে। নির্বাচনের পর কী অবস্থা হবে, সেটি এখনও দেখার বিষয়। তবে রোহিঙ্গা সমস্যার সমাধান সহজ নয়।’

ওআইসির অধীনে যেটি হচ্ছে সেটি ভালো, কিন্তু আরও অনেক কিছু করার প্রয়োজন আছে জানিয়ে তিনি বলেন, ‘আমাদের কাছে যা আছে সেটি আমরা ব্যবহার করছি। শুধু তাই না, মানবাধিকার কাউন্সিলসহ বিভিন্ন ফোরামে রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আমরা কথা বলছি এবং মিয়ানমারের সঙ্গেও আলোচনা করছি।’

অনুষ্ঠানে ইতালিয়ান রাষ্ট্রদূত এনরিকো নানজিয়াটা, সুইডিশ রাষ্ট্রদূত বার্গ ভন লিন্ডে, ড্যানিশ রাষ্ট্রদূত উইনি এসট্রাপ পিটারসন, স্প্যানিশ রাষ্ট্রদূত ফ্রান্সিসকো বেনিটেজ এবং নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত হ্যারি ভেরওয়েজ উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত

‘বিএনপির অতীতের সাফল্য রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন উদ্যোগের অনুপ্রেরণা’

রোহিঙ্গা সংকট সমাধানে নতুন করে কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে সরকার। মিয়ানমার থেকে বাস্তুচ্যুত বিপুলসংখ্যক রোহিঙ্গাকে অতীতে ...

অপারেশন ক্লিন হার্টের মতো বিশেষ অভিযান চালানোর পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

বর্তমান সরকারের ‘অপারেশন ক্লিন হার্ট’-এর মতো কোনো বিশেষ অভিযান পরিচালনার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে কানাডার সহযোগিতা চান প্রধানমন্ত্রী

বাংলাদেশ ও কানাডার দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ এবং কৌশলগত অংশীদারত্বের নতুন সম্ভাবনা নিয়ে ...

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ থেকে রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ...

স্বরাষ্ট্রমন্ত্রীরোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ি এলাকায় দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ি এলাকায় অপহরণসহ বিভিন্ন অপরাধ ঠেকাতে দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ...