প্রকাশিত: ০৫/১০/২০১৭ ৭:২৬ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১২:৩৯ পিএম

উখিয়া নিউজ ডেস্ক::
রাশিয়া সফররত সৌদি আরবের বাদশা সালমান বলেছেন, মিয়ানমারে রোহিঙ্গা মুসলিম সম্প্রদায় যে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে তার দায় আন্তর্জাতিক সম্প্রদায়ের নেওয়া উচিত। বৃহস্পতিবার রাশিয়া সফরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে একথা বলেছেন তিনি।

বৃহস্পতিবার সৌদি আরবের বাদশা রাশিয়া সফরে মস্কো পৌঁছান। মস্কোতে সৌদি বাদশাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। এরপর পুতিন ও বাদশা সালমান দ্বিপক্ষীয় বৈঠকে বসেন।

বৈঠকে রুশ প্রেসিডেন্ট সৌদি আরবের সঙ্গে দেশটির ঐতিহাসিক সম্পর্কের প্রশংসা করেন। পুতিন বলেন, আমি বিশ্বাস করি আপনার (সৌদি বাদশা) সফর আমাদের সাধারণ সম্পর্ককে আরও উন্নীত করবে।

এ সময় সৌদি বাদশা উষ্ণ অভ্যর্থনার জন্য রাশিয়ার প্রেসিডেন্টকে ধন্যবাদ জানান।

পুতিনের সঙ্গে আলোচনায় সৌদি বাদশা ইরাকের আঞ্চলিক অখণ্ডতা ও সিরিয়ার সংকট সমাধানে রাজনৈতিক সমাধানের বিষয়টি তুলে ধরেন।

সৌদি বাদশার সফরে দুই দেশের মধ্যে বেশ কয়েকটি বিনিয়োগ চুক্তি স্বাক্ষরিত হতে পারে। জ্বালানি, তরল প্রাকৃতিক গ্যাস প্রকল্প এবং পেট্রো কেমিক্যাল প্ল্যান্টসহ আরও বিভিন্ন খাতে দুই দেশের মধ্যে বিনিয়োগ চুক্তি হওয়ার কথা।

উল্লেখ্য, ২৫ আগস্ট নিরাপত্তা বাহিনীর চেকপোস্টে বিদ্রোহীদের হামলার পর ক্লিয়ারেন্স অপারেশন জোরদার করে মিয়ানমারের সেনাবাহিনী। সহিংসতা থেকে বাঁচতে তখন থেকে পাঁচ লাখেরও বেশি রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আসে। জাতিসংঘ মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গাদের জাতিগত নিধনের অভিযোগ তুলেছে। সূত্র: রয়টার্স, আল আরাবিয়া।

পাঠকের মতামত

 

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...

আজানের ধ্বনি আমার খুব ভালো লেগেছে: আইসল্যান্ডের প্রধানমন্ত্রী

তুরস্ক সফরে দেশটির মুসলিম জনগণের সহনশীলতা, আন্তরিক আতিথেয়তা এবং ধর্মীয় পরিবেশের প্রশংসা করেছেন আইসল্যান্ডের প্রধানমন্ত্রী ...