প্রকাশিত: ০৫/০৩/২০১৮ ১২:৩৫ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:৪৮ এএম
ভিয়েতনাম_rtvonline.com

ডেস্ক রিপোর্ট::

রোহিঙ্গা সংকট এ অঞ্চলের জন্য হুমকি। রোহিঙ্গা সমস্যা সমাধানে বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে ভিয়েতনাম। বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী হলে বাংলাদেশ-ভিয়েতমান যৌথ সংবাদ সম্মেলনে শেখ হাসিনা এসব কথা বলেন। এসময় পাশে ছিলেন ভিয়েতনামের প্রেসিডেন্ট ত্রান দাই কুয়াং।এছাড়াও সংবাদ সম্মেলনে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু উপস্থিত ছিলেন।
এরআগে ভিয়েতনামের সঙ্গে তিনটি সমঝোতা স্মারক সই করে বাংলাদেশ। তাদের দ্বিপক্ষীয় বৈঠকের পর দুই দেশের মধ্যে মৎস্য ও প্রাণিসম্পদ খাত, যন্ত্রপ্রকৌশল খাতে সহযোগিতা এবং সাংস্কৃতিক বিনিময়ে তিনটি সমঝোতা স্মারক সই হয়।
দ্বিপক্ষীয় বৈঠকের পর প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী হলে দুই নেতার উপস্থিতিতে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

এর আগে শেখ হাসিনা ও রাষ্ট্রপ্রধান ত্রান দাই কুয়াং দুই নেতার মধ্যে একান্ত বৈঠক হয়। পরে বাংলাদেশ ও ভিয়েতনামের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক শুরু হয়। যাতে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন শেখ হাসিনা, ভিয়েতনামের পক্ষে নেতৃত্ব দেন সে দেশের রাষ্ট্রপ্রধান ত্রান দাই কুয়াং।
ভিয়েতনামের প্রেসিডেন্ট সকাল ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছালে শেখ হাসিনা তাকে ফুল দিয়ে স্বাগত জানান।
রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের আমন্ত্রণে তিনদিনের সফরে রোববার ঢাকায় পৌঁছান ভিয়েতনামের প্রেসিডেন্ট ত্রান দাই কুয়াং। সফর শেষে মঙ্গলবার ত্রান দাই কুয়াংয়ের ঢাকা ছাড়ার কথা রয়েছে।

পাঠকের মতামত

সব বাধা পেরিয়ে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী

দেশকে প্রযুক্তিনির্ভর ও স্বনির্ভর রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সেমিকন্ডাক্টর শিল্পকে জাতীয় অগ্রাধিকার খাত হিসেবে বিবেচনা ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানের সহযোগিতা চাইল বাংলাদেশ

মিয়ানমারে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট ...

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...

মিয়ানমারের নতুন বাস্তবতায় রোহিঙ্গা প্রত্যাবাসনে মধ্যস্থতা করবে চীন

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি ...
Single Page Footer