ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৯/০৭/২০২৫ ৫:৩৭ পিএম , আপডেট: ১৯/০৭/২০২৫ ৮:৩১ পিএম

বাংলাদেশ রোহিঙ্গাদের দায়িত্ব নিতে গিয়ে কক্সবাজারের স্থানীয় মানুষের প্রতি অবিচার করছে—এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, ‘এই বিষয়ে আমাদের নজর রাখতে হবে। বাংলাদেশে নতুন কোনো গডফাদারের আবির্ভাব আমরা হতে দেব না।’

শনিবার (১৯ জুলাই) দুপুর ২টায় কক্সবাজার শহরে ‘জুলাই পদযাত্রা’ শেষে পাবলিক লাইব্রেরি চত্বরে শহীদ দৌলত ময়দানে এক সমাবেশে এসব কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, ‘গত সরকার আমলে কক্সবাজার সন্ত্রাস ও মাদকের অভয়ারণ্য হয়ে উঠেছিল। যেমন নারায়ণগঞ্জে গডফাদার ছিল, তেমনি কক্সবাজারেও গডফাদার ছিল। শেখ হাসিনা ছিলেন প্রধান গডফাদার, আর তার অধীনে সারা দেশে ছোট ছোট গডফাদাররা বিস্তার করেছিল। আমরা সেই গডফাদারতন্ত্রের অবসান ঘটিয়েছি। আমরা আর কোনো নতুন গডফাদার তৈরি হতে দেব না।’

পর্যটন নিয়ে তিনি বলেন, ‘স্বৈরাচার আওয়ামী লীগ কক্সবাজারে পর্যটন শিল্পের নামে লুটপাট ও উচ্ছেদ চালিয়েছে। আমরা চাই পরিবেশবান্ধব পর্যটন শিল্প গড়ে উঠুক—যেখানে কক্সবাজারের মানুষের অধিকার ও স্বার্থ নিশ্চিত হবে।’

রোহিঙ্গা ইস্যু প্রসঙ্গে তিনি বলেন, ‘দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠী বাংলাদেশে একটি সমস্যা হিসেবে থেকে গেছে। তাদের প্রতি আমাদের সহানুভূতি রয়েছে, তারা অধিকারহীন ও রাষ্ট্রহীন। তবে এর সমাধান এটা নয় যে, বছরের পর বছর বাংলাদেশ তাদের দায়িত্ব পালন করে যাবে। রোহিঙ্গাদের দায়িত্ব নিতে গিয়ে কক্সবাজারের মানুষকে অবিচারের শিকার করা ঠিক নয়। তাদের নিরাপত্তা, আইনশৃঙ্খলা বিঘ্নিত না হয়—এই বিষয়গুলোর দিকেও আমাদের নজর রাখতে হবে। রোহিঙ্গাদের প্রত্যাবর্তনের জন্য দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে।’

তিনি আরও বলেন, ‘আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি, ড. ইউনূসের প্রতি এবং বিশ্ব বিবেকের প্রতি আহ্বান জানাই—রোহিঙ্গা সমস্যা দ্রুত সমাধান করুন। তাদের যেন সম্মান ও অধিকারসহ নিজ দেশে ফিরে যাওয়ার ব্যবস্থা করা হয়।’

এর আগে দুপুর ১টায় কক্সবাজার কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে পদযাত্রা শুরু হয়। কর্মীরা পোস্টার, ব্যানার ও প্ল্যাকার্ড হাতে স্লোগানে স্লোগানে মুখর করে তোলেন পুরো এলাকা। পদযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে পৌরসভা কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এরপর এনসিপির নেতারা পাবলিক লাইব্রেরি চত্বরে শহীদ দৌলত ময়দানে সমাবেশে যোগ দেন।

পাঠকের মতামত

কক্সবাজারের সাবেক এডিসি কারাগারে, ডিসিসহ ১০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

কক্সবাজারের বহুল আলোচিত মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রের ক্ষতিপূরণের টাকা আত্মসাতের অভিযোগে সাবেক অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) জাফর ...

বাবার শেষ ইচ্ছা পূরণে প্রতিবন্ধী ছেলের রাজকীয় বিয়ে, উপহার পেলেন কোটি টাকার বাড়ি

কক্সবাজারের পেকুয়া উপজেলায় এক ব্যতিক্রমী ও মানবিক আয়োজনের মধ্য দিয়ে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন শারীরিক প্রতিবন্ধী ...

মাছকারিয়া বিলে বন বিভাগের অভিযান, ধ্বংস ৫ হাজার কৃত্রিম বক ও শতাধিক ফাঁদ

কক্সবাজারের উখিয়ার জীববৈচিত্র্যসমৃদ্ধ মাছকারিয়া বিলে পাখি শিকারিদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে বন বিভাগ। সোমবার (১৬ নভেম্বর) ...

উখিয়া নিউজ ডটকমে সংবাদ প্রকাশের পর বনবিভাগের বড় অভিযান, ধ্বংস ৫ হাজার কৃত্রিম বক

অতিথি পাখি শিকার, ফাঁদে আটকে বিক্রি হচ্ছে হাটবাজারে—উখিয়ার এমন চিত্র নিয়ে উখিয়া নিউজ ডটকমে সংবাদ ...

ফেসবুক স্ট্যাটাসের বিরোধে সংঘর্ষএগারো দিন মৃত্যুর সঙ্গে লড়ে প্রাণ গেল শফিকের

একই এলাকার বাসিন্দা। প্রতিদিন দেখা-সাক্ষাৎ, একসঙ্গে আড্ডা, চলাফেরা-সম্পর্কও ছিল পরিচিতির। উত্তর-দক্ষিণ, পূর্ব-পশ্চিমের কয়েকটি পাড়ার কিশোর-যুবক ...