ডেস্ক নিউজ
প্রকাশিত: ১২/০৮/২০২৫ ১০:৫৭ এএম

রোহিঙ্গা সংকট সমাধানে সহযোগিতা এবং বাংলাদেশে ব্যাপক বিনিয়োগের জন্য মালয়েশিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস। মঙ্গলবার (১২ই আগস্ট) মালয়েশিয়ার পুত্রাজায়ায় প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সাথে এক যৌথ ব্রিফিংয়ে তিনি এই আহ্বান জানান।

প্রধান উপদেষ্টা বলেন, “একটি গণ-অভ্যুত্থানের পর আমাকে সরকারের প্রধানের দায়িত্ব গ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল। আমরা যখন পথ খুঁজছিলাম, তখন আমার বন্ধু আনোয়ার ইব্রাহিম আমাদের সমর্থন দিতে এগিয়ে আসেন। আয়োজনের মুহূর্তে বন্ধুর এই সমর্থন আমাদের জন্য ছিল এক অসাধারণ অনুভূতি।”

দেশের পরিস্থিতি নিয়ে তিনি বলেন, “আমরা দেশে শৃঙ্খলা ফিরিয়ে এনেছি, অর্থনীতি ও প্রাতিষ্ঠানিক কার্যক্রমকে সচল করেছি। এখন আমরা নির্বাচনের জন্য প্রস্তুত। আগামী ফেব্রুয়ারিতে নতুন নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের লক্ষ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে, যাতে দেশ স্বাভাবিকভাবে চলতে পারে।”

 

রোহিঙ্গা সংকটকে একটি ‘বড় সমস্যা’ হিসেবে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, “আমরা মালয়েশিয়ার কাছে সাহায্য চাই, বিশেষ করে আসিয়ান-এর সভাপতি হিসেবে তাদের ভূমিকা এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

মালয়েশিয়ার বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে তিনি বলেন, “আমরা ব্যবসার জন্য প্রস্তুত এবং এখানে অপার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশে দক্ষ জনশক্তি ও প্রযুক্তি রয়েছে, যা কাজে লাগিয়ে মালয়েশিয়ার বিনিয়োগকারীরা তাদের পণ্য উৎপাদন করে সারাবিশ্বে বিক্রি করতে পারে। আমরা একটি টেকসই ও উচ্চ প্রযুক্তির অর্থনীতি গড়ে তুলতে চাই।”

তিনি আরও জানান, বৈঠকে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সহযোগিতার সকল বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। সর্বশেষে তিনি বাংলাদেশের পাশে থাকার জন্য মালয়েশিয়ার সরকার ও জনগণকে ধন্যবাদ জানান।

 

 

পাঠকের মতামত

মিয়ানমার সীমান্তে ১০৮ কিলোমিটারে বসছে কাঁটাতারের বেড়া

মাদক চোরাচালান ও পাচার পুরোপুরি রোধ করতে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের ১০৮ কিলোমিটার এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণসহ ...

বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক উদ্যোগ চান স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর ও সমন্বিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন ...

প্রতিরক্ষা, বাণিজ্য ও রোহিঙ্গা ইস্যুতে তারেক রহমান-এরদোয়ান বৈঠক

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১০ ...

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা মন্ত্রীর বৈঠক: রোহিঙ্গা সংকট ও অর্থনৈতিক করিডর নিয়ে আলোচনা

চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের ...