প্রকাশিত: ২০/১০/২০১৭ ৯:৪৫ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১২:০০ পিএম

উখিয়া নিউজ ডটকম::
রোহিঙ্গা শিশুদের বাংলা বই পড়ানো যাবে না। এনজিও পরিচালিত কোন স্কুল পড়ালে এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে শিক্ষামন্ত্রণালয়। গত সপ্তাহে এ সংক্রান্ত নির্দেশনা দেয়া হয়েছে এনজিও পরিচালিত স্কুলগুলোতে। এছাড়াও কোন শিক্ষাপ্রতিষ্ঠানে যাতে রোহিঙ্গা শিক্ষার্থী ভর্তি হতে না পারে ব্যাপারেও সতর্ক শিক্ষামন্ত্রণালয়।

সেনা অভিযানের মুখে জীবন বাঁচাতে ২৫ আগষ্ট থেকে এ পর্যন্ত বাংলাদেশে আশ্রয় নিয়েছে সাড়ে পাঁচ লাখ রোহিঙ্গা। যার মধ্যে শিক্ষার্থী লক্ষাধিক।

এসব শিক্ষার্থীরা কুতুপালং ও বালুখালি ক্যাম্পে এনজিও পরিচালিত ৩০টির মতো স্কুলে পড়াশোনা করছে।

সম্প্রতি শিক্ষামন্ত্রণালয়ের একটি পর্যবেক্ষক দল এসব স্কুল পরিদর্শনে যায়। নজরে আসে বাংলা পড়ানোর বিষয়টি। যাকে বেআইনি উল্লেখ করে প্রতিবেদন দেন পর্যবেক্ষকরা।

এনজিও পরিচালিত স্কুল কর্তৃপক্ষ এ বিষয়ে কোন মন্তব্য করেনি।

দেশের কোন শিক্ষাপ্রতিষ্ঠানে যাতে রোহিঙ্গা শিক্ষার্থী ভর্তি হতে না পারে সে বিষয়েও নির্দেশনা দিয়েছে কর্তৃপক্ষ।

কক্সবাজার-টেকনাফের স্কুল-কলেজে স্বাভাবিক কার্যক্রম যাতে বাধাগ্রস্থ না হয় সে বিষয়েও জেলা শিক্ষা কর্মকর্তাদের নির্দেশনা দেয়া হয়েছে।

পাঠকের মতামত

ছাত্রনেতৃত্ব থেকে জনসেবার প্রত্যয়ে চেয়ারম্যান প্রার্থী জিশান

কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের মানুষের কাছে পরিচিত মুখ মাওলানা মুহাম্মদ রিদুয়ানুল হক জিসান। ছাত্রজীবন ...

কক্সবাজারে ‘ইউবিইএসটি’ নামে বিশ্ববিদ্যালয় স্থাপনের নির্দেশ

ইউনিভার্সিটি অব ব্ল ইকোনোমি সায়েন্সেস অ্যান্ড টেকনোলজি নামে কক্সবাজারে বিশেষায়িত একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান জন্য ...

উখিয়ার শিক্ষাবিদ নাজের হোসাইন মাস্টারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ

উখিয়ার বিশিষ্ট শিক্ষাবিদ, প্রবীণ সমাজসংস্কারক ও সমাজসেবক মরহুম নাজের হোসাইন মাস্টারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ (১১ ...

এসএসসি ২০২৬: রামুতে GPA-5 অর্জনে শীর্ষে শহীদ লেফটেন্যান্ট তানজিম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ

এসএসসি পরীক্ষা ২০২৬-এর ফলাফলে কক্সবাজারের রামু উপজেলার একক প্রতিষ্ঠান হিসেবে সর্বোচ্চ সংখ্যক GPA-5 অর্জন করে ...
Single Page Footer